Siliguri: আশঙ্কা মিলিয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদ ভোটে হামলা, অভিযুক্ত তৃণমূল কংগ্রেস

আশঙ্কা ছিল হামলার। আশঙ্কা মিলিয়ে শিলিগুড়ি (Siliguri) মহকুমা পরিষদ ভোট রক্তাক্ত। হামলায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস। শিলিগুড়ি পুরনিগম টিএমসি দখল করেছে আগে। পুরনিগমে বামফ্রন্ট পরাজিত হওয়ার পর এবার রাজনৈতিক ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
TMC

আশঙ্কা ছিল হামলার। আশঙ্কা মিলিয়ে শিলিগুড়ি (Siliguri) মহকুমা পরিষদ ভোট রক্তাক্ত। হামলায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস। শিলিগুড়ি পুরনিগম টিএমসি দখল করেছে আগে। পুরনিগমে বামফ্রন্ট পরাজিত হওয়ার পর এবার রাজনৈতিক উত্তাপ মহকুমা পরিষদ ভোট ঘিরে।

দার্জিলিং জেলার মাটিগাড়া নকশালবাড়ি এবং ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্র নিয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদ। দার্জিলিংয়ে জিটিএ ভোটের পাশাপাশি রবিবার শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোট।

   

ভোট শুরুর কিছু আগে ফাঁসিদেওয়া ব্লকে হামলা হয়। হামলায় অভিযুক্ত টিএমসি। আক্রাম্ত নির্দল প্রার্থী। আক্রাম্তরা ভয়ে পালান। তাদের লাঠি, বাঁশ নিয়ে তাড়া করে তৃণমূল বলে অভিযোগ। ফাঁসিদেওয়া ব্লকের চটহাটের ঘটনা৷অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

শিলিগুড়ি মহকুমা পরিষদ ভোট ও দার্জিলিং , কালিম্পংয়ে জিটিএ ভোটের কারণে সংশ্লিষ্ট এলাকাগুলিতে নেপাল ও বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি আছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google