করিশ্মার সন্তানদের বড় জয়: ফ্রিজ সঞ্জয় কাপুরের বিদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট!

মুম্বই: অভিনেত্রী করিশ্মা কাপুরের দুই সন্তান সামায়রা ও কিয়ানের আইনি লড়াইয়ে বড় সাফল্য। প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুরের প্রায় ৩০ হাজার কোটি টাকার বিপুল সম্পত্তি সংরক্ষণের নির্দেশ দিল দিল্লি ...

By Moumita Biswas

Published:

Follow Us
Sanjay Kapoor Property Case

মুম্বই: অভিনেত্রী করিশ্মা কাপুরের দুই সন্তান সামায়রা ও কিয়ানের আইনি লড়াইয়ে বড় সাফল্য। প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুরের প্রায় ৩০ হাজার কোটি টাকার বিপুল সম্পত্তি সংরক্ষণের নির্দেশ দিল দিল্লি হাই কোর্ট। বৃহস্পতিবার আদালতের নির্দেশে ফ্রিজ বা অবরুদ্ধ করা হয়েছে সঞ্জয়ের বিদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ক্রিপ্টোকারেন্সি হোল্ডিং। (Sanjay Kapoor Property Case)

কী জানাল আদালত?

বিচারপতি জ্যোতি সিংয়ের পর্যবেক্ষণ, ট্রায়াল চলাকালীন এই বিপুল সম্পত্তি কোনোভাবেই নষ্ট বা হাতবদল হতে দেওয়া যাবে না। আদালত সাফ জানিয়েছে, সঞ্জয় কাপুরের স্থাবর-অস্থাবর সম্পত্তি, কোম্পানি এবং শেয়ারের ওপর স্থিতাবস্থা বজায় রাখতে হবে। তৃতীয় পক্ষ বা ‘থার্ড পার্টি’র কোনো অধিকার এই সম্পত্তিতে তৈরি করা যাবে না। সঞ্জয়ের তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেব কাপুর কোনোভাবেই এই সম্পত্তি নিয়ে কোনো লেনদেন করতে পারবেন না।

   

উইল নিয়ে বিতর্ক ও জালিয়াতির অভিযোগ

করিশ্মার দুই সন্তান অভিযোগ তুলেছেন যে, প্রিয়া সচদেব কাপুর তাঁদের বাবার একটি ‘ভুয়া’ বা জাল উইল তৈরি করেছেন। এমনকি সম্পত্তির যে তালিকা প্রিয়া পেশ করেছেন, তাতে অনেক দামী ঘড়ি (রোলেক্স, অডমার পিগে) এবং পোলো খেলার ঘোড়ার উল্লেখ নেই বলেও দাবি কিয়ান ও সামায়রার।

পাশে দাঁড়ালেন ঠাকুরমাও

সঞ্জয় কাপুরের মা রানি কাপুরও এই উইলের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, ছেলে জীবিত থাকতে তাঁকে এই উইলের কথা কখনও বলেননি। ছেলের সঙ্গে নাতি-নাতনিদের যে গভীর সম্পর্ক ছিল, তাতে তিনি সমস্ত সম্পত্তি একা প্রিয়াকে লিখে দেবেন, এটা বিশ্বাসযোগ্য নয়। রানি কাপুরের আরও অভিযোগ, সঞ্জয়ের মৃত্যুর পর প্রিয়া তড়িঘড়ি ব্যবসা ও সম্পত্তির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছেন।

আদালতের কড়া অবস্থান

হাই কোর্ট জানিয়েছে, উইলের সত্যতা প্রমাণ করার দায় এখন প্রিয়া কাপুরের ওপর। যদি শেষ পর্যন্ত এই উইল জাল প্রমাণিত হয়, তবে এখন ব্যবস্থা না নিলে করিশ্মার সন্তানদের প্রতি অবিচার করা হবে। ফলে আপাতত সঞ্জয়ের বিদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যক্তিগত সংগ্রহ, এমনকি প্রভিডেন্ট ফান্ডের টাকা লেনদেনের ওপরও স্থগিতাদেশ জারি করেছে আদালত।

আরও পড়ুন- ‘দেশ কি গাদ্দারকো গোলি মারো’ স্লোগানে অপরাধ নেই! রায় আদালতের

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google