কোভিড মোকাবিলায় আজ থেকে শহরে চালু হচ্ছে সেফহোম

নিউজ ডেস্ক: সংক্রমণ বাড়ছে কলকাতায়। এই পরিস্থিতিতে শহরে ফের সেফ হোম, কনটেনমেন্ট জোন চালু করতে চলেছে কলকাতা পুরসভা। এমনটাই জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ওমিক্রন আক্রান্তের সংখ্যাও বেড়েছে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Firhad Hakim

নিউজ ডেস্ক: সংক্রমণ বাড়ছে কলকাতায়। এই পরিস্থিতিতে শহরে ফের সেফ হোম, কনটেনমেন্ট জোন চালু করতে চলেছে কলকাতা পুরসভা। এমনটাই জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

ওমিক্রন আক্রান্তের সংখ্যাও বেড়েছে কলকাতায়। পজিটিভিটি রেট ১২ শতাংশ। এমনটাই উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে। ফিরহাদ হাকিম বলেছেন, ‘‌কলকাতায় ৮০ শতাংশই উপসর্গহীন। ১৭ শতাংশের সামান্য উপসর্গ রয়েছে। মাত্র ৩ শতাংশ হাসপাতালে ভর্তি হয়েছেন। একটা ঘরে হয়তো ৬-৭ জন থাকেন, তাঁদের তো আইসোলেশনের দরকার হয়। আমাদের সেফ হোম সোমবার থেকে চালু হয়ে যাচ্ছে। কোনও বাড়ি বা আবাসনে ৫-৬ টা কেস থাকলে কনটেন্টমেন্ট জোন করা হবে।’‌

   

শহরবাসীর জন্য ফিরহাদের বার্তা, ‘‌উপসর্গহীনদের প্রথমবার টেস্ট করার ৫ দিন পর ফের টেস্ট করা হবে। রিপোর্ট নেগেটিভ এলে স্বাভাবিক জীবনযাপনে আপত্তি নেই।’‌ পুরসভার কর্মীদের জন্যও একই বার্তা দেন তিনি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google