Reliance আনল “দীপাবলি ধামাকা” অফার, JioAirFiber গ্রাহকদের জন্য় দুর্দান্ত সুযোগ

উৎসবের মুৃরশুম আরম্ভ হতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তার আগে রিলায়েন্স জিও (Reliance Jio) তাদের এয়ার ফাইবার (JioAirFiber) গ্রাহকদের জন্য় “দীপাবলি ধামাকা” অফারের ঘোষণা করল। মজার বিষয়, বিদ্য়মান ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

উৎসবের মুৃরশুম আরম্ভ হতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তার আগে রিলায়েন্স জিও (Reliance Jio) তাদের এয়ার ফাইবার (JioAirFiber) গ্রাহকদের জন্য় “দীপাবলি ধামাকা” অফারের ঘোষণা করল। মজার বিষয়, বিদ্য়মান বা নতুন, উভয় ক্রেতাদের জন্য়ই এই অফার আনা হয়েছে। এর আওতায় এক বছরের জন্য় ফ্রী-সাবস্ক্রিপশন দেওয়া হবে। শর্তসাপেক্ষে বলা হয়েছে, কোন রিলায়েন্স ডিজিটাল স্টোর থেকে কিনলে অথবা একটি স্পেশাল রিচার্জ প্ল্যান বেছে নিলেই এই সুবিধা দেওয়া হবে।

নতুন ক্রেতাদের জন্য় অফার

   

জিওএয়ারফাইবার-এর নতুন কানেকশন নিলে এক বছরের জন্য় ফ্রী-সাবস্ক্রিপশন মিলবে। আবার রিলায়েন্স ডিজিটাল বা জিও স্টোর থেকে ২০,০০০ টাকা বা তার বেশি কেনাকাটায় এই অফারের সুবিধা দেওয়া হবে। কেনাকাটার মধ্যে থাকতে পারে স্মার্টফোন, হোম অ্য়াপ্লায়েন্স বা অন্য় কোন বৈদ্য়তিন সরঞ্জাম। অন্য়দিকে, ২,২২২ টাকা দিয়ে তিন মাসের জন্য় এয়ারফাইবার কানেকশন নিলে এই স্পেশাল দীপাবলি ধামাকা অফার দেওয়া হবে।

বিদ্য়মান গ্রাহকদের জন্য় অফার

বিদ্য়মান গ্রাহকরাও এক বছরের জন্য় ফ্রী-সাবস্ক্রিপশন উপভোগ করতে পারবেন। এজন্য় তাদেরকেও ২,২২২ টাকা দিয়ে তিন মাসের জন্য় রিচার্জ করাতে হবে। 

দিনে সাত টাকা খরচ করলেই 3 জিবি ডেটা, BSNL-এর এই দুর্দান্ত প্ল্যান সম্পর্কে জানেন?

কুপন রিডিম্পশন ও বৈধতা

সফল রিচার্জ বা নতুন সংযোগের ক্ষেত্রে গ্রাহকরা প্রতি মাসে ১২টি কুপন পাবেন। যা তাদের সক্রিয় এয়ারফাইবার প্ল্যানের মূল্যের সমতুল্য। এটি নভেম্বর ২০২৪ থেকে অক্টোবর ২০২৫ পর্যন্ত বৈধ থাকবে। রিলায়েন্স ডিজিটাল, মাই জিও, জিওপয়েন্ট বা জিওমার্ট ডিজিটাল এক্সক্লুসিভ স্টোরগুলিতে ৩০ দিনের মধ্য়ে রিডিম করাতে পারবেন। প্ল্য়ানটির সম্পর্কে বিশদে জানতে রিলায়েন্স জিও (Reliance Jio) স্টোরে যোগাযোগ করতে পারেন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google