রথযাত্রায় বাম্পার সুযোগ, ভারতীয় রেলের জোড়া স্পেশাল ট্রেন! কোথা থেকে কোথায় যাবে?

কাল বা পরশুই রথ। সেই উপলক্ষে জোড়া বিশেষ ট্রেনের ঘোষণা করল পূর্ব রেলওয়ে। শিয়ালদহ ও খুরদা রোড এবং মালদা টাউন ও মালতীপতপুরের মধ্যে চলবে বিশেষ এই ট্রেন। রথযাত্রা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
rath yatra 2024 special train sealdah to khurda road and malda to malatipur stations know details , রথযাত্রায় বাম্পার সুযোগ, ভারতীয় রেলের জোড়া স্পেশাল ট্রেন! কোথা থেকে কোথায় যাবে?

কাল বা পরশুই রথ। সেই উপলক্ষে জোড়া বিশেষ ট্রেনের ঘোষণা করল পূর্ব রেলওয়ে। শিয়ালদহ ও খুরদা রোড এবং মালদা টাউন ও মালতীপতপুরের মধ্যে চলবে বিশেষ এই ট্রেন।

রথযাত্রা মানেই পুরী। রথ ওড়িশার অন্যতম জনপ্রিয় উৎসব। রথে বহু ভক্ত পুরীতে ভিড় জমান। ফলে পুরীগামী জোড়া ট্রেন দেওয়ায় সুবিধা হল পূণ্যার্থীদের। এই দুটি বিশেষ ট্রেনের মাধ্যমে অতিরিক্ত ৮,৩০০ টি বার্থের ব্যবস্থা করা হয়েছে।

   

০৩১০১ শিয়ালদহ – খুরদা রোড স্পেশাল ০৬.০৭.২০২৪ এবং ১৩.০৭.২০২৪ (0২ ট্রিপ) তারিখে শিয়ালদহ থেকে ০০:০৫ টায় (রাত ১২:০৫ মিনিট) ছাড়বে এবং একই দিনে সকাল ০৮:৩০ টায় খুরদা রোডে পৌঁছবে।

পাল্টা রুটে ০৩১০২ খুরদা রোড – শিয়ালদহ স্পেশাল ০৬.০৭.২০২৪ এবং ১৩.০৭.২০২৪ (0২ ট্রিপ) তারিখে খুরদা রোড থেকে ১৬:৪০ টায় (বিকেল ০৪:৪০ মিনিট) ছাড়বে এবং পরের দিন ০২:০০ টায় (রাত ২টো ) শিয়ালদহ পৌঁছবে। এই ট্রেনটি আন্দুল, খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, কটক এবং ভুবনেশ্বর স্টেশনে উভয় যাত্রাপথেই থামবে। ট্রেনটিতে শীতাতপ নিয়ন্ত্রিত কোচের ব্যবস্থা থাকছে।

তিন দশক আর শাড়ি কেনেন না, কাশী সফরই বদলে দিয়েছিল সুধা মূর্তির মানসিকতা!

০৩৪১৯ মালদা টাউন – মালতীপতপুর স্পেশাল ০৪.০৭.২০২৪ এবং ১১.০৭.২০২৪ (0২ ট্রিপ) তারিখে মালদা টাউন থেকে সকাল ০৯:৩০ টায় ছাড়বে এবং পরের দিন ০৩:৫৫ টায় (ভোর রাত ০৩:৫৫ মিনিট) মালতীপতপুর পৌঁছবে।

বিপরীতে ০৩৪২০ মালতীপতপুর – মালদা টাউন স্পেশাল ০৫.০৭.২০২৪ এবং ১২.০৭.২০২৪ (0২ ট্রিপ) তারিখে সকাল ০৬:০০ টায় মালতীপতপুর থেকে ছাড়বে ও ট্রেনটি ওই দিনে ২৩:৪৫ টায় (রাত ১১:৪৫ মিনিট) মালদা টাউন স্টেশনে পৌঁছাবে। উভয় যাত্রাপথেই ট্রেনটি রামপুরহাট, সাঁইথিয়া, সিউড়ি, অন্ডাল, আসানসোল, আদ্রা, বাঁকুড়া, মেদিনীপুর, হিজলি, বালেশ্বর , ভদ্রক, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোড স্টেশনে থামবে। ট্রেনটিতে স্লিপার ক্লাস ও শীতাতপ নিয়ন্ত্রিত কোচের ব্যবস্থা থাকবে।

পিআরএস ও ইন্টারনেটের মাধ্যমে ০৩১০১ শিয়ালদহ-খুরদা রোড এবং ০৩৪১৯ মালদা টাউন-মালতীপতপুর স্পেশালের বুকিং মিলবে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google