২৫ বছরের মধ্যে তৈরি হবে শক্তিশালী ভারত: রাষ্ট্রপতি

সোমবার থেকে বাজেট অধিবেশন (Budget session 2022) শুরু হল সংসদে। আর অধিবেশনের শুরুতেই বক্তব্য পেশ করলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind)। সেইসঙ্গে কেন্দ্রীয় সরকারের ভূয়সী প্রসংসা করলেন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

সোমবার থেকে বাজেট অধিবেশন (Budget session 2022) শুরু হল সংসদে। আর অধিবেশনের শুরুতেই বক্তব্য পেশ করলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind)। সেইসঙ্গে কেন্দ্রীয় সরকারের ভূয়সী প্রসংসা করলেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘করোনা আবহে সরকার ও নাগরিকদের মধ্যে পারস্পরিক বিশ্বাস বেড়েছে। দেশকে আত্মনির্ভর করতে দৃঢপ্রতিজ্ঞ সরকার।’

রাষ্ট্রপতি আরও বলেন, ‘ভারতে তৈরি করোনার ৩ টিকা জরুরি ভিতিতে ব্যবহারের ছাড়পত্র পেয়েছে। ভ্যাকসিনেশনে দৃষ্টান্ত তৈরি করেছে দেশ। ঘরে ঘরে টিকা পৌঁছানোর কর্মসূচি চলছে। আগামী ২৫ বছরের মধ্যে তৈরি হবে শক্তিশালী ভারত। সব কা সাথ সব কা বিকাশই হল এই সরকারের মূল মন্ত্র। নেতাজী স্মরণে দেশজুড়ে এক গুচ্ছ কর্মসূচি পালন করা হচ্ছে। সকলের স্বার্থে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনায় এক বছরে ২ কোটি বাড়ি তৈরি হয়েছে। বিনামূল্যে রেশন দিচ্ছে সরকার। জল জীবন মিশনে ৬ কোটি বাড়িকে যুক্ত করা হয়েছে। ২৭ হাজার গ্রামে দেওয়া হয়েছে ৪০ লক্ষ সম্পত্তি কার্ড।’

   

রাষ্ট্রপতি জানান, ‘কৃষিতে সাফল্যের মূল কারিগ্র ছোট চাষিরা। খারিফ মরশুমে রেকর্ড ধান কিনেছে সরকার। অনেক লাভবান হয়েছেন দেশের কৃষকরা। স্বনির্ভর প্রকল্প জোর দিচ্ছে সরকার। ডিজিটাল ভারত গঠনে বড় সাফল্য মিলেছে। মহিলাদের আত্মনির্ভর করতে জোর দিয়েছে সরকার। ‘

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google