Kamtapur Protest: রাজ্য ভাগের দাবিতে রেল রোকো, বিচ্ছিন্ন উত্তরবঙ্গ

আলাদা উত্তরবঙ্গের (North Bengal- দাবিতে বারবার বার্তা দিয়েছে বিরোধী দল বিজেপি। আর কামতাপুরীদের দাবি নিজস্ব স্বশাসিত এলাকা। পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে (Kamtapur Protest) ১২ ঘণ্টা রেল রোকো কর্মসূচির ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Kamtapur Protest

আলাদা উত্তরবঙ্গের (North Bengal- দাবিতে বারবার বার্তা দিয়েছে বিরোধী দল বিজেপি। আর কামতাপুরীদের দাবি নিজস্ব স্বশাসিত এলাকা। পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে (Kamtapur Protest) ১২ ঘণ্টা রেল রোকো কর্মসূচির জেরে রেল পথে বিচ্ছিন্ন উত্তরবঙ্গ। কোচবিহার, জলপাইগুড়ি ও মালদায় রেল রোকো কর্মসূচি নিয়েছে কেপিপি। এর ফলে গোটা দেশের সাথে উত্তরবঙ্গ রেল পথে বিচ্ছিন্ন হয়ে গেছে।

কেপিপি জানিয়েছে মঙ্গলবীর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই রেল অবরোধ চলবে। বিহার, অসম ও সুদূর ত্রিপুরার সাথে রেল যোগাযোগ বন্ধ আপাতত। শিলিগুড়ি জংশন হয়ে দিল্লি যাওয়ার ট্রেনগুলি বিভিন্ন স্টেশনে আটকে গেছে।

   

ত্রিপুরা থেকে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আটকে জলপাইগুড়ির ময়নাগুড়িতে। উত্তরবঙ্গের লোকাল ট্রেনগুলিও বন্ধ। বহু যাত্রী চূড়ান্ত সমস্যায়। উত্তরবঙ্গ জুড়েই রেল রোকো চলছে। কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি জানিয়েছে, উত্তরবঙ্গের তিন জায়গায় ১২ ঘণ্টার রেল রোকো কর্মসূচি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google