Weather: আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি

weather: স্বস্তির খবর! ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি। হাওয়া অফিস থেকে সতর্ক করা হয়েছে যে বাংলায় আসছে প্রাক বর্ষার বৃষ্টিপাত। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি আসছে জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

weather: স্বস্তির খবর! ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি। হাওয়া অফিস থেকে সতর্ক করা হয়েছে যে বাংলায় আসছে প্রাক বর্ষার বৃষ্টিপাত। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি আসছে জেলায় জেলায়।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে আগামী কয়েক ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা আছে। নদীয়া, পুর্ব বর্ধমান, মালদহ, দার্জিলিং, উত্তর দিনাজপুর, এই পাঁচ জেলায় ঝড় বৃষ্টি হতে পারে।

   

বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

১১ জুন থেকে রাজ্যের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার রয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় আগামী ৩ দিন দাবদাহ চলতে পারে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google