Alipurduar: খেলোয়াড় পালিত কন্যা প্রতিমার জন্য ‘আব্বু-আম্মু’ বদলালেন খাদ্যাভ্যাস

এক নজিরবিহীন ঘটনা ঘটল আলিপুরদুয়ারে। ঘটে গেল এক সম্প্রীতির ঘটনা। জানা গিয়েছে, সেখানে এক মুসলিম পরিবার আশ্রয় দিয়েছে হিন্দু কন্যা প্রতিমা দাসকে। শুধু তাই নয়, পালিত হিন্দু মেয়ের ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
pratima

এক নজিরবিহীন ঘটনা ঘটল আলিপুরদুয়ারে। ঘটে গেল এক সম্প্রীতির ঘটনা। জানা গিয়েছে, সেখানে এক মুসলিম পরিবার আশ্রয় দিয়েছে হিন্দু কন্যা প্রতিমা দাসকে। শুধু তাই নয়, পালিত হিন্দু মেয়ের গলায় তুলসীর মালা থাকায় নিজেদের খাদ্যাভ্যাস বদলে ফেলেছেন প্রতিমার নতুন ‘আব্বু’ ও ‘আম্মু।’ শুরু করেছেন নিরামিষ খেতে।

আলিপুরদুয়ারের ভোলারডাবরী গ্রামের বাসিন্দা প্রতিমা দাস রাজ্য স্তরের থ্রো-বল খেলোয়াড়। বাবা সামান্য কৃষক, মা গৃহবধূ। রয়েছে আরও দুই ভাই বোন। তিন ছেলেমেয়েকে নিয়ে সংসার টানতে নাজেহাল অবস্থা প্রতিমার বাবা প্রদীপ দাসের। স্নাতক স্তরের পড়াশোনা করার জন্য আলিপুরদুয়ার ছেড়ে প্রতিমা ভর্তি হন কলকাতার একটি কলেজে।

   

পড়াশোনায় ইতি পড়লেও থ্রো-বল খেলা চালিয়ে যান প্রতিমা। ২০১৯ সালে রাজ্যস্তরের প্রতিযোগিতায় চ্যাম্পিয়নও হন তিনি। খেলার সূত্রেই পরিচয় হয় মৌসুমী পারভিনের সঙ্গে। মৌসুমীর বাড়ি রাঙালিবাজনার নবিপুরে। খেলা চালিয়ে যাওয়ার পাশাপাশি স্বাবলম্বী হওয়ার ইচ্ছে ক্রমশ চাগাড় দিয়ে ওঠে প্রতিমার মাথায়। মোমোর দোকান খুলবেন ঠিক করেন তিনি। ফাস্ট ফুডের দোকান খোলার জন্য বেছে নেন নবিপুরকেই। সন্তানজ্ঞানেই প্রতিমাকে নিজেদের বাড়িতে আশ্রয় দেন মৌসুমীর বাবা মা মমিনুদ্দিন সাহেব এবং লাভলি বেগম। তারপর থেকেই প্রতিমারও ‘আব্বু’ আর ‘আম্মু’ হয়ে উঠেছেন মৌসুমীর বাবা মা।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google