বিধানসভা নির্বাচনের আগেই ফের লড়াইয়ে ফিরলেন পিকে

পটনা: বাংলায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। (Prashant Kishor)এই আবহেই ফের একবার লড়াইয়ের ময়দানে নেমে পড়লেন ভোট কুশলী এবং জন সুরাজ পার্টির নেতা প্রশান্ত কিশোর। বিহারের ভোটে কারচুপি হয়েছে ...

By Sudipta Biswas

Published:

Follow Us
prashant-kishor-voter-list-allegation-bihar

পটনা: বাংলায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। (Prashant Kishor)এই আবহেই ফের একবার লড়াইয়ের ময়দানে নেমে পড়লেন ভোট কুশলী এবং জন সুরাজ পার্টির নেতা প্রশান্ত কিশোর। বিহারের ভোটে কারচুপি হয়েছে এবং এর মধ্যে রয়েছে আরও দুর্নীতির গন্ধ। এই অভিযোগেই এবার আদালতমুখী তিনি। রাজনৈতিক মহলের একাংশের মতে বাংলায় মমতা বন্দোপাধ্যায় এবং তার আগে রাহুল গান্ধীও ভোটার তালিকার কারচুপির অভিযোগ করেছিলেন। সেই আগুনে অনুপ্রাণিত হয়ে এখন পিকেও নেমে পড়লেন ময়দানে এমনটাই দাবি করেছেন তারা।

এখন ভোট কুশলী প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টিও আদালতের দরজায় দাঁড়িয়ে। ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে শোচনীয়ভাবে হেরে যাওয়ার পর দল সুপ্রিম কোর্টে গিয়ে নির্বাচনের ফলাফল বাতিলের দাবি তুলেছে। অভিযোগ ক্ষমতাসীন দল অবৈধ নগদ ট্রান্সফার আর অসাংবিধানিক উপায়ে সুবিধাভোগীদের নামভর্তি করে ভোটের মাঠে কারচুপি করেছে।

   

আরও দেখুন: মুম্বাইয়ে যোগদান করলেন বাগানের এই প্রাক্তন ফুটবলার

জন সুরাজ ২৪৩টির মধ্যে ২৩৮ আসনে লড়াই করে একটিও জিততে পারেনি, আর এনডিএ জোট ২০২ আসন নিয়ে বিপুল জয় তুলে নিয়েছে। এখন লড়াইয়ের ময়দান ঘুরে গেছে কোর্টরুমে।নভেম্বর ২০২৫-এ বিহারে বিধানসভা নির্বাচন হয়। প্রশান্ত কিশোরের জন সুরাজ, যা ২০২৪-এ গঠিত হয়ে দীর্ঘ পদযাত্রার পর নির্বাচনে নেমেছিল, বড় আশা নিয়ে ২৩৮ আসনে প্রার্থী দিয়েছিল।

কিন্তু ফলাফল ছিল শূন্য! ভোট শেয়ার মাত্র ৩.৪৪ শতাংশ, বেশিরভাগ প্রার্থী জামানত হারিয়েছেন। বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ ২০২ আসন জিতে ক্ষমতায় টিকে গেছে, মহাগঠবন্ধন পেয়েছে মাত্র ৩৫ আসন। নির্বাচনের পর প্রশান্ত কিশোর কিছুদিন চুপ ছিলেন, কিন্তু এখন দলের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে।

পিটিশনের মূল অভিযোগ মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার নামে নির্বাচনের সময় মডেল কোড অফ কন্ডাক্ট (এমসিসি) চালু থাকা সত্ত্বেও ২৫-৩৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি) করা হয়েছে। দলের দাবি, নির্বাচন ঘোষণার পর নতুন করে সুবিধাভোগীদের নামভর্তি করা হয়েছে, যা অসাংবিধানিক এবং দুর্নীতিগ্রস্ত।

জীবিকা সেল্ফ হেল্প গ্রুপের হাজার হাজার মহিলাকে ভোটের দিন বুথে মোতায়েন করা হয়েছে বলেও অভিযোগ। প্রতি আসনে গড়ে ৬০-৬২ হাজার মহিলা এই টাকা পেয়েছেন এবং জিতলে আরও বড় সুবিধার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এতে অন্য দলগুলোর সঙ্গে সমান সুযোগের লঙ্ঘন হয়েছে। এটা স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনের মূল নীতিকে ভেঙে দিয়েছে বলে দাবি।জন সুরাজ আর্টিকেল ৩২৪-এর অধীনে নির্বাচন কমিশনের ক্ষমতা এবং রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্টের সেকশন ১২৩-এর অধীনে ব্যবস্থা নেওয়ার দাবি করেছে।

তারা চাইছে ২০২৫-এর ফলাফলকে নাল অ্যান্ড ভয়েড ঘোষণা করে নতুন নির্বাচনের নির্দেশ দেওয়া হোক। ভবিষ্যতে নির্বাচনের আগে ওয়েলফেয়ার স্কিম বা ডিবিটি নিয়ে কড়া নির্দেশিকা জারির আবেদনও করা হয়েছে। পিটিশনটি (W.P.(C) No. 107/2026) চিফ জাস্টিস সূর্য কান্ত এবং জাস্টিস জয়মাল্য বাগচির বেঞ্চে শুনানির জন্য তালিকাভুক্ত, সম্ভবত ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

রাজনৈতিক মহলে এ নিয়ে তোলপাড়। কেউ বলছেন, জিরো সিটের পর এটা প্রশান্ত কিশোরের রাজনৈতিক অস্তিত্ব বাঁচানোর চেষ্টা। কেউ মনে করছেন, এতে ক্ষমতাসীনদের নির্বাচনী অপব্যবহারের বিষয়টা সামনে আসবে। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আগে রাহুল গান্ধীও এ ধরনের কারচুপির অভিযোগ তুলেছিলেন এখন বিহারে পিকে-র এই পদক্ষেপ সেই বিতর্ককে নতুন করে জাগিয়ে তুলেছে। এনডিএ-র দিক থেকে এখনও কোনো আনুষ্ঠানিক জবাব আসেনি, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, সুপ্রিম কোর্ট এ ধরনের ব্যাপক নির্বাচন বাতিলের দাবি খুব কমই মেনে নেয়, যদি না প্রমাণ অকাট্য হয়।

ভিডিও নিউজ দেখুন

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google