Warne’s memory: ওয়ার্নের স্মৃতিচারণে পাক পেসার

৪ মার্চ থেকে রাওয়ালপিণ্ডিতে শুরু হয়েছে পাকিস্তান-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। চলতি টেস্টের তৃতীয় দিনে লাইমলাইটে এসেছেন ডেভিড ওয়ার্নার। অজি তারকা পাক স্লেজিংয়ের জবাব দিলেন হিমশীতল মস্তিষ্কে। সেই ভিডিও পাকিস্তান ...

By Rana Das

Published:

Follow Us
Shaheen-Afridi

৪ মার্চ থেকে রাওয়ালপিণ্ডিতে শুরু হয়েছে পাকিস্তান-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। চলতি টেস্টের তৃতীয় দিনে লাইমলাইটে এসেছেন ডেভিড ওয়ার্নার। অজি তারকা পাক স্লেজিংয়ের জবাব দিলেন হিমশীতল মস্তিষ্কে। সেই ভিডিও পাকিস্তান ক্রিকেট বোর্ড টুইট করেছে ‘অল কুল’ ক্যাপশন দিয়ে।

পাক পেসার শাহিন আফ্রিদি তাঁর আগুনে গতি ও সুইংয়ে ওয়ার্নারকে বেকায়দায় ফেলেছিলেন। আফ্রিদি স্লেজও করেছিলেন ওয়ার্নারকে। কিন্তু ওয়ার্নার মুখে জবাব না দিয়ে আফ্রিদিকে ইঙ্গিতে বলেই দেন যে, বলের সুইং তিনি বুঝতে পারছেন না। এরপর উইকেটকিপার মহম্মদ রিজওয়ানের সঙ্গে হাসিতে মাতেন ওয়ার্নার। এমনকী ওয়ার্নারের এহেন প্রতিক্রিয়ায় চমকে যান স্বয়ং আফ্রিদিও। তিনিও হেসে ফেলেন। এরপর পাকিস্তানের আরেক জোরে বোলার নাসিম শাহ বাউন্সার এসে লাগে ওয়ার্নারের হাতে। প্রাক্তন অজি ভাইস-ক্যাপ্টেন এবার চমকে দেন। তিনি এসে নাসিমের পিঠ চাপড়ে বোলিংয়ের প্রশংসা করেন।

   

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google