লাল-হলুদ সমর্থকদের উদ্দেশ্যে খোলা চিঠি অস্কারের

গত সিজনটা খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal FC) পক্ষে। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর দেশের প্রথম ডিভিশন লিগ তথা আইএসএলে ...

By Sayan Sengupta

Published:

Follow Us
East Bengal’s head coach Oscar Bruzon on team performance at ISL

গত সিজনটা খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal FC) পক্ষে। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর দেশের প্রথম ডিভিশন লিগ তথা আইএসএলে ভালো পারফরম্যান্স করতে মরিয়া ছিল লাল-হলুদ ব্রিগেড। কিন্তু সেটা সম্ভব হয়নি। পরাজিত হতে হয়েছে টানা ছয়টি ম্যাচ। এমন পরিস্থিতিতে দলের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন কার্লেস কুয়াদ্রাত। পরবর্তীতে দলের দায়িত্ব তুলে দেওয়া হয় অস্কার ব্রুজনের (Oscar Bruzon) হাতে। সময় যত এগিয়েছে এই বিদেশী কোচের হাত ধরেই নিজেদের পুরনো ছন্দে ফিরেছিল ইস্টবেঙ্গল। এএফসির টুর্নামেন্টের গ্ৰুপ পর্বে ভালো পারফরম্যান্স করার পর আইএসএলে ও জয়ের মুখ দেখেছিল এই ফুটবল ক্লাব।
কিন্তু চোট আঘাতের সমস্যা ফের ব্যাকফুটে ঠেলে দিয়েছিল দলকে।

তাই একটা সময় এই কোচের হাত ধরে একটা সময় সুপার সিক্সে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখার দিলেও কাজের কাজ কিছুই হয়নি। বিশেষ করে শক্তিশালী বেঙ্গালুরু এফসির সঙ্গে ড্র করার পরেই স্বপ্ন শেষ হয়ে যায় ইস্টবেঙ্গলের। কিন্তু তবুও কলিঙ্গ সুপার কাপ নিয়ে আশায় বুক বেঁধেছিল লাল-হলুদ জনতা। সেখানেও মিলেছে হতাশা। ছিটকে যেতে হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালে। এই ধাক্কা ভুলে এখন থেকেই নতুন সিজনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। এক্ষেত্রে ফের অস্কার ব্রুজনের উপরেই ভরসা রেখেছে ম্যানেজমেন্ট। গত বৃহস্পতিবার নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর সঙ্গে চুক্তি বাড়ানোর কথা জানিয়ে দেয় ইস্টবেঙ্গল।

   

সেটা কিছুটা হলেও খুশি করেছে সমর্থকদের। সেই ঘোষণা কিছু সময় পরেই কোচের তরফ থেকে বিশেষ বার্তা উঠে আসে সমর্থকদের উদ্দেশ্যে। যেখানে তিনি লেখেন, “আসন্ন সিজনের জন্য ইস্টবেঙ্গল এফসির সাথে আমার যাত্রা আরও দীর্ঘায়িত করতে পেরে আমি রোমাঞ্চিত। যদিও আগের মরসুমটি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গিয়েছিল। বিশেষ করে পিছিয়ে শুরুর পর, আমরা সম্মিলিতভাবে সেই অভিজ্ঞতাগুলি থেকে শিখেছি এবং এখন জয়ের মানসিকতা পুনরুজ্জীবিত করার দিকে সম্পূর্ণ মনোযোগী। আমাদের সমর্থকদের আবেগ, স্থিতিস্থাপকতা এবং ইস্টবেঙ্গলের ঐতিহ্যের প্রতি অটল বিশ্বাসকে প্রতিফলিত করে।”

আরও বলেন, ” সাফল্যের জন্য নিঃশর্ত ঐক্য প্রয়োজন। আসন্ন মরসুমে, আমরা আমাদের সংস্কৃতির উপর ভিত্তি করে আমাদের স্কোয়াড তৈরি করছি। পাশাপাশি ইস্টবেঙ্গল পরিবারের সকলের খেলোয়াড়, কর্মী এবং সমর্থকদের আস্থাও গুরুত্বপূর্ণ। আমরা একসাথে ট্রফি জয়ের জন্য লড়াই করবো। আমাদের সমর্থকদের উদ্দেশ্যে বলছি, আপনাদের বিশ্বাস আমাদের প্রেরণা জোগায়।আমি আপনাদের আশ্বস্ত করছি যে মাঠে এবং মাঠের বাইরে আমাদের প্রতিটি সিদ্ধান্তই অগ্রগতির প্রতি আমাদের অঙ্গীকার, উত্তরাধিকার এবং সাফল্যের নিরলস সাধনা দ্বারা পরিচালিত হবে। আসুন আমরা এক হয়ে এগিয়ে যাই। আপনাদের অবিরাম বিশ্বাসের জন্য ধন্যবাদ।”

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google