শনিবারে ৩৬৩ টাকা পার করল রসুন, সবজির দাম দেখে মাথায় হাত মধ্যবিত্তের

পুজোর আগে থেকেই বাজারে গিয়ে পকেটে টান পড়ছে আমজনতার। বাজারে গিয়ে ব্যাগ ভর্তি তো হচ্ছেই না বরং উল্টে পকেট খালি হচ্ছে সাধারণ মানুষের। এমনকি লক্ষ্মীপুজোর পরও হাল বেহাল। ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

পুজোর আগে থেকেই বাজারে গিয়ে পকেটে টান পড়ছে আমজনতার। বাজারে গিয়ে ব্যাগ ভর্তি তো হচ্ছেই না বরং উল্টে পকেট খালি হচ্ছে সাধারণ মানুষের। এমনকি লক্ষ্মীপুজোর পরও হাল বেহাল। যতদিন যাচ্ছে, সবজির দাম (Vegetable Price) উত্তরোত্তর বৃদ্ধি পেয়েই চলেছে। প্রতিদিনই প্রায় একটু একটু করে দাম বাড়ছে সমস্ত শাক-সবজির। সবজির এই লাগামছাড়া দাম বৃদ্ধিতে নাজেহাল অবস্থা হয়েছে মধ্যবিত্তের।

সবমিলিয়ে বলতে গেলে বাজারে গিয়ে সবজির দাম (Vegetable Price) দেখে কার্যত ছেঁকা খাচ্ছে আমজনতা। তাহলে এবার দেখে নেওয়া যাক, শনিবার কলকাতার বাজারে কতটা কমল-বাড়ল সবজির দাম? প্রতিদিনই নিত্যপ্রয়োজনীয় সবজির দামে কম-বেশি হেরফের দেখা যাচ্ছে। এখন পটল, ঢেঁড়স, বেগুন, ঝিঙে, আলু, আদা থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় বেশিরভাগ সবজি কিনতে গিয়ে দাম দেখে মাথায় হাত পড়েছে আমজনতার।

   

শনিবারের বাজারে কেজি প্রতি ছোট বেগুন মিলছে ৪৮ টাকায়। আর একটু বড় বেগুন মিলছে ৪১ টাকায়। বড় পেঁয়াজের দাম বেড়ে প্রতি কেজির হয়েছে ৬২ টাকা ও ছোট পেঁয়াজ প্রতি কেজিতে মিলছে ৬৪ টাকায়। অন্যদিকে এক কেজিতে আদা পাওয়া যাচ্ছে ৭২-৮০ টাকায়। এদিকে আলু প্রতি কেজিতে পাওয়া মিলছে ৪৪-৪৮ টাকায়। গাজর ৫৩ টাকায়, লঙ্কা ৫৮-৬৪ টাকা, করলার দাম বেড়ে হয়েছে ৪৬-৫১ টাকা, বিনস ৪৯-৫৫ টাকা ও ক্যাপসিকাম মিলছে ৪৬-৫১ টাকায়।

এছাড়াও কুমড়ো বিক্রি হচ্ছে ২২-২৪ টাকা কিলো দরে। পটল, চিচিঙ্গা, কচু ও ঝিঙের দাম প্রায় এক। যদিও শীতকাল পড়তে এখনও কিছুদিন দেরী। কিন্তু এখনই বাজারে দেখা মিলছে ফুলকপি ও বাঁধাকপির। বাজারে ভালো সাইজের ফুলকপি প্রতি পিস বিক্রি হচ্ছে ৩১-৩৪ টাকার মধ্যে। বাঁধাকপি প্রতি কেজিতে মিলছে ৩০-৩৩ টাকায়। অন্যদিকে ১ কেজি মটরশুঁটির দাম কিছুটা কমে পাওয়া যাচ্ছে ৪৯-৫৫ টাকায়।

দেখা যাচ্ছে, আজকে বিভিন্ন সবজির দাম কিছুটা হলেও বেড়েছে। তবে এখনও পর্যন্ত লাগাতার দাম বৃদ্ধি হচ্ছে বিভিন্ন সবজির। কিন্তু পুজোর মধ্যে ব্যবসায়ীরা যাতে আর দাম বৃদ্ধি করতে না পারে তার জন্য বেশ কিছুদিন আগে বিভিন্ন বাজারে নজরদারি চলেছে টাস্ক ফোর্সের। এমনকি এ নিয়ে ডাকা বৈঠকে রাজ্যে সুফল বাংলার স্টলের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার এরই মধ্যে পুজোর মধ্যে ও পরে সবজির দাম ফের বাড়ায় বর্তমানে বেশ চিন্তায় রয়েছে ক্রেতা থেকে বিক্রেতারা। কবে সবজির দাম আসবে মধ্যবিত্তদের হাতের নাগালে? এখন সেই দিকেই তাকিয়ে আছেন সকলে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google