ছ’মাস বাদেই আরও একটা লাভজনক সংস্থা বিক্রি করছে মোদী-সরকার

এবার আরও এক লাভজনক সংস্থা বিক্রি করার পথে কেন্দ্রের মোদী সরকার। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসিএল) বেসরকারীকরণের পথ আগামী ছয় মাসের মধ্যে পরিষ্কার হয়ে যাবে বলে খবর। পাবলিক অ্যাসেট ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

এবার আরও এক লাভজনক সংস্থা বিক্রি করার পথে কেন্দ্রের মোদী সরকার। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসিএল) বেসরকারীকরণের পথ আগামী ছয় মাসের মধ্যে পরিষ্কার হয়ে যাবে বলে খবর।

পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগের (ডিআইপিএএম) সচিব তুহিন কান্ত পান্ডে এ তথ্য জানিয়েছেন। বিপিসিএল অধিগ্রহণে আগ্রহ দেখিয়েছেন এমন তিনজনের মধ্যে দু’জন ইতিমধ্যেই নিজেদের আগ্রহ ফিরিয়ে নিয়েছেন। এর পরেই বিপিসিএল-এর বেসরকারিকরণের প্রক্রিয়া বাতিল করে দেয় সরকার।

   

তুহিন পান্ডে বলেন, ‘বিপিসিএল-এর বেসরকারিকরণের ক্ষেত্রে আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। এখন পরিস্থিতি পর্যালোচনা করতে হবে। আমি বলব, আগামী ছয় মাসের মধ্যে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে।’

উল্লেখ্য, গত কয়েক দিনে বাজারের বর্তমান অবস্থা অনুকূলে ছিল না, যার কারণে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। 

এ কারণে প্রাথমিকভাবে বিডিং কোম্পানিগুলো তাদের দরপত্র প্রত্যাহার করে নেয়। পুরো সেক্টরটি এত দ্রুত গতিতে চলছিল এবং এটি ঘিরে অনিশ্চয়তা ছিল। তিনি বলেন, ‘এখন মানুষও বুঝতে পারছে যে সময়ের সাথে সাথে তেল খাতে খুব কম বিনিয়োগ হয়েছে। জানি না ভবিষ্যতে কী হবে।’

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google