Emil Benny: এই ফুটবলারকে দলে নিয়ে চমক দিল নর্থইস্ট ইউনাইটেড

গতবারের আইলিগ জেতা গোকুলাম কেরালার এই ফুটবলারকে দলে নিয়ে চমক দিল নর্থইস্ট ইউনাইটেড৷ আইএসএলের ক্লাব নর্থইস্ট ইউনাইটেডে সই করলেন এমিল বেনি (Emil Benny)। এমনটাই জানা গেছে সূত্রের মারফত ...

By Rana Das

Published:

Follow Us
Emil Benny

গতবারের আইলিগ জেতা গোকুলাম কেরালার এই ফুটবলারকে দলে নিয়ে চমক দিল নর্থইস্ট ইউনাইটেড৷ আইএসএলের ক্লাব নর্থইস্ট ইউনাইটেডে সই করলেন এমিল বেনি (Emil Benny)। এমনটাই জানা গেছে সূত্রের মারফত । শোনা যাচ্ছে তিন বছরের চুক্তিতে নতুন ক্লাবে সই করেছেন এই ফুটবলার।

গতবারের আইলিগ চ‍্যাম্পিয়ান গোকুলামের সাথে ২০২৩ অবধি চুক্তি আছে বনির।গত মরশুম ক্লাবের ব‍্যাক টু ব‍্যাক চ‍্যাম্পিয়ান হওয়ার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।এএফসি কাপেও নজরকাড়া ফুটবল খেলেছিলেন সংশ্লিষ্ট ফুটবলার।এবার আইএসএলে তিনি করে দেখান এখন সেটাই দেখার বিষয় হতে চলেছে।

   

এমএসপি ফুটবল অ্যাকাডেমির ছাত্র বেনী । খেলেছেন কেরালা ব্লাস্টার্সের যুব দলে।সেখান থেকে গোকুলামের রিজার্ভ দলে যান ২০১৯ সালে।২০২১-২২ মরশুমে মালাবারিয়ান্স’দের মূল দলে প্রথম সুযোগ পান।গত মরশুমে ১৮ টা ম‍্যাচ খেলে দুটো গোল করেছিলেন,দুটো গোল করিয়েছিলেন।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google