Weather: রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি, ব্রাত্য কলকাতা

তীব্র দাবদাহ থেকে এবার সাময়িকভাবে মুক্তি মিলবে দক্ষিণবঙ্গের কিছু জেলার। বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ। সোমবার থেকে বদলাতে শুরু করেছে আবহাওয়া। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

তীব্র দাবদাহ থেকে এবার সাময়িকভাবে মুক্তি মিলবে দক্ষিণবঙ্গের কিছু জেলার। বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ।

সোমবার থেকে বদলাতে শুরু করেছে আবহাওয়া। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। অর্থাত বৃষ্টি হতে পারে পয়লা বৈশাখেও। তবে এখনই তাপমাত্রা কমার কোনও ইঙ্গিত দেয়নি হাওয়া অফিস। দিনের তাপমাত্রা কমের দিকে থাকলেও বাড়বে রাতের তাপমাত্রা। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৬ শতাংশ, ন্যূনতম ৬৩ শতাংশ।

   

উত্তরবঙ্গের ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলি- উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

এ বছর এখনও পর্যন্ত ২ টো নিম্নচাপ তৈরি হয়েছিল। কিন্তু তার মধ্যে কোনওটাই পশ্চিমবঙ্গে আসেনি। ছোটনাগপুর মালভূমিতে এ বছর কোনও নিম্নচাপ তৈরি হয়নি। কালবৈশাখীর অন্যতম উৎস ওই অঞ্চলেই। কিন্তু এ বছর খামখেয়ালি আবহাওয়ায় গরম বাড়লেও নিম্নচাপ তৈরি তো করেইনি। সাধারণত মার্চ মাসে পশ্চিমবঙ্গে ৪-৬টা কালবৈশাখী হয়। এপ্রিলেও সংখ্যাটা তেমনই থাকে। কিন্তু মার্চ পেরিয়ে গেল, কোনো কালবৈশাখী নেই। এপ্রিলেও এখনও পর্যন্ত কোনও ঝড়ের পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google