Kolkata, April 21: মঙ্গলবার ইন্ডিয়ান সুপার লিগের অ্যাওয়ে ম্যাচ খেলবে মহামেডান স্পোর্টিং ক্লাব। ( ISL)প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি। চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতা শুরু সন্ধ্যে ৭:৩০ মিনিটে।
এখনো পর্যন্ত মাত্র দুটি ম্যাচে সফল চেন্নাইয়িন এফসি।এই মুহূর্তে মোট আট ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করে দশম স্থানে ক্লিফোর্ড মিরান্ডার দল। উল্টোদিকে গত আট ম্যাচে ৭ ম্যাচেই পরাজিত মহামেডান এসসি। টেবিলে তলানিতে থাকেলও শেষ ম্যাচে ওড়িশা এফসির সঙ্গে ড্র করে ১ পয়েন্ট কপালে জুটেছে সাদা কালো বাহিনীর। এই জয়ের ইতিবাচক দিকগুলি সঙ্গে নিয়েই আজ মাঠে নামবে মেহরাজউদ্দিন ব্রিগেড।
আরও দেখুনঃ “ভোট অন্যত্র দিলে ফল খারাপ হবে”, বিতর্কে তৃণমূল নেতা
চেন্নাইয়িন এফসি শিবিরের এলসিনহো হাঁটুতে চোট পেয়েছিলেন। সেকারণে তিনি এই মরসুমের জন্য মাঠের বাইরে চলে গেছেন। তাছাড়া লালদিনলিয়ানা রেন্থলেইও আহত। হয়তো তিনি মহামেডান এসসি-র বিপক্ষে আজ খেলতে নাও পারেন। তবে মহামেডান শিবিরে কোনো বড় ধরনের চোটের খবর নেই।
ইতিহাস বলছে দুই ক্লাবের মধ্যে ম্যাচের সংখ্যা ২। তার মধ্যে মহামেডান এসসি-র জয় ১টি। ড্র হওয়া ম্যাচের সংখ্যা ১টি। গত মরসুমে মেরিনা এরিনায় মোহামেডান এসসি, চেন্নাইয়িন এফসি-কে ১-০ গোলে পরাজিত করে। ফলে এদিক থেকে মহামেডানের পাল্লা ভারী।
চেন্নাইয়িন এফসি সম্ভাব্য লাইন-আপস (৪-২-৩-১):
মোহাম্মদ নওয়াজ (গোলরক্ষক), মন্দার রাও দেশাই, এডুয়ার্ডো কাউ, প্রীতম কোটাল, অঙ্কিত মুখার্জি, মোহাম্মদ আলী বেমামার, লালরিনলিয়ানা হানামতে, আলবার্তো নোগুয়েরা, ফারুখ চৌধুরী, ইরফান ইয়াদওয়াদ, ড্যানিয়েল চিমা চুকউ।
মহামেডান এসসি সম্ভাব্য লাইন-আপস (৪-৪-২):
পদম ছেত্রী (গোলরক্ষক), জুয়েল মজুমদার, হীরা মন্ডল, সিরাজ প্যারে, পুখরামবাম মিটেই, লালনগাইহসাকা, মহীতোষ রাই, লালথানকিমা, অমরজিৎ সিং কিয়াম, লালরেমসাঙ্গা ফানাই, অ্যাডিসন সিং।




















