Mohammedan SC: একাধিক ক্লাবের সঙ্গে পাঞ্জা কষে স্ট্রাইকার নিশ্চিত করল মহামেডান

মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গলের পাশাপাশি ট্রানস্ফার মার্কেটে সক্রিয় রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। ইতিমধ্যে দলে একাধিক নতুন ফুটবলার নিশ্চিত হয়েছে বলে মনে করা হচ্ছে। যার মধ্যে এক ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Supporters Mohammedan SC

মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গলের পাশাপাশি ট্রানস্ফার মার্কেটে সক্রিয় রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। ইতিমধ্যে দলে একাধিক নতুন ফুটবলার নিশ্চিত হয়েছে বলে মনে করা হচ্ছে। যার মধ্যে এক উঠতি স্ট্রাইকারকেও ক্লাব নিশ্চিত করেছে বলে জানা যাচ্ছে।

২০২৩-২৪ মরসুমের আই লিগে ভাল ফুটবল খেলেছিলেন সোরাইসাম রবিনসন সিং (Soraisam Robinson Singh)। ট্রাউ এফসির হয়ে বেশ কিছু ম্যাচে শুরু করেছিলেন প্রথম একাদশে। করেছেন একাধিক গোল। আপ ফ্রন্টে আক্রমণ গড়ার ক্ষেত্রে ভরসা জুগিয়েছিলেন তিনি।

   

Shankar Oraon: এখন কী করছেন শঙ্কর ওরাওঁ? জেনে নিন

আই লিগ ২০২৩-২৪ মরসুমে ক্রম তালিকার সবার শেষে অবস্থান করেছে ট্রাউ এফসি। ২৩ ম্যাচ খেলেছে অর্জন করেছে মাত্র ১৩ পয়েন্ট। চারটি ম্যাচে এসেছে জয়, একটি ড্র। দল হিসেবে ট্রাউ উল্লেখযোগ্য পারফরম্যান্স করতে না পারলেও ব্যক্তিগত দক্ষতায় নজর কেড়েছেন ট্রাউ এফসি। ম্যাচের শেষ মুহূর্তেও গোল করেছিলেন সোরাইসাম রবিনসন সিং। চাপের মুখে ভাল খেলার প্রবণতা দেখিয়েছেন।

আসন্ন মরসুমে মহামেডান স্পোর্টিং ক্লাব খেলতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ। সেই সঙ্গে রয়েছে ঘরোয়া প্রতিযোগিতা। দীর্ঘ মরসুমে সাফল্য পাওয়ার জন্য মজবুত রিজার্ভ বেঞ্চ দরকার।

নতুন কোচের নাম ঘোষণা করল কেরালা, কার হাতে উঠল দায়িত্ব?

গতবারের কলকাতা ফুটবল লিগ ও ডুরান্ড কাপে প্রচুর গোল করেছিলেন ডেভিড। মহামেডান স্পোর্টিং ক্লাবের আবিষ্কার এই ডেভিড। রিজার্ভ বেঞ্চ মজবুত করার পাশাপাশি ঘরোয়া টুর্নামেন্টের কথা মাথা রেখেও ভারতীয় স্ট্রাইকার দরকার সাদা কালো স্কোয়াডে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google