আবার বাতিল প্রচুর ট্রেন! চরম যাত্রী হয়রানির আশঙ্কা বাংলায়

ফের চরম যাত্রী হয়রানির আশঙ্কা রয়েছে বাংলায়। রেল সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশনের অধীন আন্দুল স্টেশনে টানা ১০ দিন ধরে চলবে নন-ইন্টারলকিংয়ের কাজ আগামী ২৯ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
train

ফের চরম যাত্রী হয়রানির আশঙ্কা রয়েছে বাংলায়। রেল সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশনের অধীন আন্দুল স্টেশনে টানা ১০ দিন ধরে চলবে নন-ইন্টারলকিংয়ের কাজ আগামী ২৯ জুন থেকে মেদিনীপুর-হাওড়া-মেদিনীপুর সহ ২৩৭টি লোকাল ট্রেন এবং ৩২ জোড়া এক্সপ্রেস ট্রেন সহ মোট ৩০৩টি ট্রেন বাতিল করা হল দক্ষিণ পূর্ব রেলওয়ে তথা খড়্গপুর ডিভিশনের পক্ষ থেকে।

অপেক্ষার অবসান! শিয়ালদহের যাত্রীদের জন্য বিরাট উপহার রেলের

   

সোমবার নতুন এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস, হাওড়া দিঘা কান্ডারি এক্সপ্রেস, শালিমার পুরী ধৌলি এক্সপ্রেস, ইস্পাত এক্সপ্রেস, হাওড়া-রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেসের মতো জনপ্রিয় কিছু ট্রেন বাতিল বেশ কয়েকদিনের জন্য বাতিল করা হয়েছে৷

হাওড়া-দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস ৩০ জুন থেকে ২ জুলাই এবং ৬ জুলাই থেকে ৮ জুন বাতিল থাকবে৷ ৬ থেকে ৮ জুলাই বাতিল থাকবে কান্ডারি এক্সপ্রেস৷ ৬ থেকে ৮ জুলাই পর্যন্ত বাতিল থাকবে পুরী হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস৷ ৫ থেকে ৭ জুলাই বাতিল থাকবে পুরী থেকে শালিমারগামী ধৌলি এক্সপ্রেস৷ শালিমার থেকে পুরীগামী ধৌলি বাতিল থাকবে ৬ থেকে ৮ জুলাই৷

দিল্লি থেকে মিলেছে বড় বার্তা! বিরাট ধামাকার অপেক্ষায় দিলীপ

অন্যদিকে ৬ থেকে ৮ জুলাই পর্যন্ত বাতিল থাকবে শালিমার থেকে বাঁকুড়ার মধ্যে চলাচলকারী আরণ্যক এক্সপ্রেস৷ ৩০ জুন থেকে ২ জুলাই এবং ৬ থেকে ৮ জুলাই পর্যন্ত বাতিল থাকবে সাঁতরাগাছি এবং পুরুলিয়ার মধ্যে চলাচলকারী পুরুলিয়া এক্সপ্রেস ট্রেনটি৷ ৬ থেকে ৮ জুলাই হাওড়া থেকে বাতিল থাকবে ইস্পাত এক্সপ্রেস৷ ফিরতি পথে ৭ জুলাই বাতিল থাকবে ট্রেনটি৷

দিল্লি থেকে মিলেছে বড় বার্তা! বিরাট ধামাকার অপেক্ষায় দিলীপ

এখানেই শেষ নয়, রেলের তরফে আরও জানা গিয়েছে, ৬ জুলাই বাতিল থাকবে হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস৷ ৬ থেকে ৮ জুলাই পর্যন্ত বাতিল থাকবে টাটা থেকে হাওড়ার মধ্যে চলাচলকারী স্টিল এক্সপ্রেসও৷ এ ছাড়াও ওই সময়ের মধ্যে আজাদ হিন্দ এক্সপ্রেস সহ আরও একগুচ্ছ মেল এবং এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে৷ এর পাশাপাশি পুরী শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস, হাওড়া মুম্বই দুরন্ত এক্সপ্রেস, পুণে হাওড়া এক্সপ্রেস, পুরী হাওড়া এক্সপ্রেসের মতো বহু ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে৷ সংক্ষিপ্ত করা হচ্ছে আদ্রা-হাওড়া এক্সপ্রেস, বাঘা যতীন এক্সপ্রেসের মতো ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার কথা জানানো হয়েছে৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google