Nadia: জেলে তৃণমূল বিধায়ক, পলাশিপাড়ায় শতাধিক মুসলিমের পদ্ম শিবিরে যোগ

লোকসভা ভোটের আগে তৃণমূল ও বাম শিবিরের সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে ধস নামার দাবি করল বিজেপি (BJP)। নদিয়া (Nadia) জেলা বিজেপির দাবি, পলাশিপাড়া বিধানসভার বিল কুমারী গ্রামে সিপিআইএম ও ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

লোকসভা ভোটের আগে তৃণমূল ও বাম শিবিরের সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে ধস নামার দাবি করল বিজেপি (BJP)। নদিয়া (Nadia) জেলা বিজেপির দাবি, পলাশিপাড়া বিধানসভার বিল কুমারী গ্রামে সিপিআইএম ও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বেশ কিছু মুসলিম পরিবার। 

জেলা বিজেপির দাবি, শুক্রবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় ও নদিয়া উত্তরের বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাসের সামনে হয় সংখ্যালঘুদের শিবির বদল। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি নেতৃত্ব। জেলা বিজেপির দাবি প্রায় ৫০০ জন যোগদান করেছেন। যোগদানকারীদের দাবি গত পঞ্চায়েত নির্বাচনে তাঁরা নিজের ভোট নিজে দিতে পারেননি, সেই কারণেই তারা বিজেপিতে যোগদান করলেন।

   

পলাশিপাড়া বিধানসভার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাটার্য। নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত তিনি। টেট দুর্নীতির তদন্তে তাঁকে গ্রেফতার করা হয়। তিনি হেফাজতে আছেন। পলাশিপাড়ার বিধায়ক ছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। নিয়োগ দুর্নীতিতে তাঁকে গ্রেফতারের পর পদচ্যুত হন তিনি। তবে তাঁর বিধায়ক পদ খারিজ হয়নি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google