‘আপনি আগে জন্মের শংসাপত্র দেখান’, NRC-র বিরুদ্ধে হুঁশিয়ারি, শাহকে বিঁধলেন মমতা

ঝাড়গ্রাম: এনআরসি নিয়ে ফের উত্তাল রাজ্য রাজনীতি। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ঝাড়গ্রামে ‘ভাষা আন্দোলন’ কর্মসূচির সভা থেকে নাম না করেই চ্যালেঞ্জ ...

By Moumita Biswas

Published:

Follow Us
“Bengalis’ Talent Is Unmatched: Mamata Banerjee Strikes Emotional Chord at TMCP Rally”

ঝাড়গ্রাম: এনআরসি নিয়ে ফের উত্তাল রাজ্য রাজনীতি। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ঝাড়গ্রামে ‘ভাষা আন্দোলন’ কর্মসূচির সভা থেকে নাম না করেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে, “আপনি আগে জন্মের শংসাপত্র দেখান (Mamata Banerjee NRC protest)।”

সম্প্রতি অসম সরকারের তরফে পশ্চিমবঙ্গের একাধিক বাসিন্দাকে এনআরসি সংক্রান্ত নোটিস পাঠানো হয়েছে বলে অভিযোগ। মুখ্যমন্ত্রীর দাবি, এই প্রক্রিয়ার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। তাঁর কথায়, “এসআইআরের নেপথ্যে লুকিয়ে এনআরসি। ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে। কেউ ভয় পাবেন না। বাংলায় এনআরসি হবে না, আমি থাকতে দেব না।”

   

‘ভাষা আন্দোলন’ কর্মসূচির অংশ হিসেবে এদিন ঝাড়গ্রামে রোড শো করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর পাঁচমাথার মোড়ে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি একের পর এক ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন। বলেন, “পুরনো নথির অজুহাতে বাংলার প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া যাবে না। বিজেপির চালাকি মানুষ বুঝে গিয়েছে।”

এরপরই তিনি প্রশ্ন তোলেন, “অসম সরকার কোন আইনে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের নোটিস পাঠাচ্ছে? এসব বরদাস্ত করা হবে না।”

একইসঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বিজেপির ‘ক্রীতদাস’ হয়ে কাজ করার অভিযোগে সরাসরি আক্রমণ করেন কমিশনকে। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, “আসল ভোটারের নাম বাদ দিলে, আমাদের দেহ পেরিয়ে যেতে হবে।”

বক্তব্যের শেষ ভাগে রাজ্যবাসীর উদ্দেশে আশ্বাস দিয়ে মমতা বলেন, “আমি আছি আপনাদের সঙ্গে। কোনও অন্যায় সহ্য করব না। কারও নাগরিকত্ব ছিনিয়ে নিতে দেব না।”

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google