Mamata Banerjee: গোষ্ঠীদ্বন্দ্বে বিরাট বিপদ, কালীঘাটে দলীয় নেতাদের নিয়ে বৈঠকে মমতা

সামনেই লোকসভা ভোট। তাই দলীয় সংগঠনের হাল ধরতে ময়দানে খোদ সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । বুধবার থেকে শুরু হচ্ছে দলের জেলার বৈঠক। মমতা নিজেই জেলাওয়াড়ি বৈঠকের নেতৃত্ব ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

সামনেই লোকসভা ভোট। তাই দলীয় সংগঠনের হাল ধরতে ময়দানে খোদ সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । বুধবার থেকে শুরু হচ্ছে দলের জেলার বৈঠক। মমতা নিজেই জেলাওয়াড়ি বৈঠকের নেতৃত্ব দেবেন। নবীন-প্রবীণ বিতর্কের মধ্যেই ঘাসফুল শিবিরের পর্যালোচনা বৈঠক হচ্ছে।এ দিনের বৈঠক হবে পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি ও মুর্শিদাবাদের নেতাদের সঙ্গে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে থাকবেন কি থাকবেন না, তা নিয়ে প্রশ্ন উঠছে। এখনও পর্যন্ত বৈঠকে থাকা নিয়ে অভিষেকের কোনও বার্তা পাওয়া যায়নি ।

জানা গেছে, আজ বিকেল চারটে নাগাদ কালীঘাটে অর্থাৎ নিজের বাসভবন থেকে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসবেন সুপ্রিমো। এরপর ধাপে ধাপে অন্যান্য জেলার নেতৃত্বদের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। তবে শুধু বৈঠকই নয়। নতুন বছরের শুরুতেই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৯ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গ থাকতে পারেন মমতা। চলতি মাসের শেষ সপ্তাহে কোচবিহারে সভা করার রয়েছে তাঁর। প্রশাসনিক সভার পাশাপাশি কর্মি সভাও করতে পারেন তিনি।

   

উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি ডায়মন্ড হারবারে রিভিউ বৈঠক করবেন তৃণমূল সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেঠকে থাকবেন জেলাশাসক,বিডিও, পঞ্চায়েত প্রধান থেকে পুর প্রধানরাও। আমতলা নব নির্মিত অডিটোরিয়ামে হবে এই রিভিউ বৈঠক।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google