সামান্য বাড়লেও স্বাভাবিকের নীচে কলকাতার পারদ

News Desk, Kolkata: সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা। এমনটাই বলছে পারদমাপক যন্ত্র। তবে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে স্বাভাবিক। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। আজ মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস, ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Kolkata Weather winter

News Desk, Kolkata: সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা। এমনটাই বলছে পারদমাপক যন্ত্র। তবে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে স্বাভাবিক। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।

আজ মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। গতকাল শহরের তাপমাত্রা ছিল ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন অর্থাৎ রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সর্বনিম্ন ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ পারদ ওঠা নামা করছে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩০ ডিগ্রির আশেপাশে। একটি নিম্নচাপ রয়েছে। তার জন্য পারদ কিছুটা বাড়তে পারে পরে তা আবারও নামবে। তবে এখনই জাঁকিয়ে শীত নয় বলে স্পষ্ট করে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

   

গত সপ্তাহে বুধবার মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৫ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৬ থেকে ৯০ শতাংশ।

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.০ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৪ থেকে ৯০ শতাংশ।

কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪২ থেকে ৯০ শতাংশ।

গত রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৮ থেকে ৮৮ শতাংশ।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google