Transfer Window: ব্যারেটো সহ ৩ ফরোয়ার্ডকে সই করার খবর দিল কলকাতার ক্লাব

Transfer Window: আক্রমণভাগে লোক বল বাড়ল মহামেডান স্পোর্টিং ক্লাব। বুধবার ক্লাবের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়েছে এই সই সংবাদ।

By Rana Das

Published:

Follow Us
David Lalhlansanga

Transfer Window: আক্রমণভাগে লোক বল বাড়ল মহামেডান স্পোর্টিং ক্লাব। বুধবার ক্লাবের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়েছে এই সই সংবাদ। ভারতের উদীয়মান তিনজন ফরোয়ার্ডকে দলে নিয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব।

সামাজিক মাধ্যমে David Lalhlansanga -কে দলে নেওয়ার খবর জানানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে। ডেভিড সম্প্রতি সময়ের অন্যতম উঠতি ফরোয়ার্ড। ধারাবাহিকভাবে খেলছেন সিনিয়র পর্যায়ের ফুটবল। ইতিমধ্যে নিজের নামের পাশে যুক্ত করেছেন বেশ কিছু গোল। প্রতিভার বিচ্ছুরণ ঘটাতে পারলে ডেভিড আরও গোল উপহার দিতে পারবেন বলে আশা করা যায়।

   

বৃহস্পতিবার কলকাতা ফুটবল লীগে অভিযান শুরু করবে মহামেডান স্পোর্টিং ক্লাব। তার আগের দিন তিনজন ফরোয়ার্ডকে সই করানোর কথা জানানো হয়েছে। ডেভিড ছাড়া আক্রমণভাগে যোগ করা হয়েছে অভিজিৎ সরকার এবং পিস্টন ব্যারেটোকে।

২৩ বছর বয়সী অভিজিৎ সরকার বাংলার অন্যতম সাড়া জাগানো ফুটবলার। জাতীয় দলের বয়স ভিত্তিক দলে নিজের জাত চিনিয়েছেন ইতিপূর্বে। ফেডারেশনের এলিট অ্যাকাডেমির এই ছাত্র খেলেছেন দেশের একাধিক ক্লাবে। ইস্টবেঙ্গলের হয়েও এক সময় সুযোগ পেয়েছিলেন। মহামেডান স্পোর্টিং ক্লাবে সই করার আগে তিনি যুক্ত ছিলেন যথাক্রমে রিয়াল কাশ্মীর, সুদেভা দিল্লি, ইস্টবেঙ্গল, ইন্ডিয়ান অ্যারোজ, চেন্নাইয়িন ফুটবল দলে। অ্যারোজে দুটি মরসুম খেলেছেন।

Beneston Piecton Barretto খেলেছেন এশিয়ান প্রতিযোগিতায়। ভারতের বহু ক্লাবে খেলেছেন। করেছেন বেশ কিছু গোল। ডেম্পো, গোকুলাম, কেরালা এফসি, স্পোর্টিং ক্লুব দি গোয়ার হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google