বদলে গেল ইউজিসি নেট পরীক্ষার তারিখ, রইল বিবরণ

বদল হল ইউজিসি নেট পরীক্ষার তারিখ । কারণ ন্যাশনাল টেস্টিং এজেন্সি UGC-NET পরীক্ষা 2024 এবার ১৬ জুন তারিখে হওয়ার কথা ছিল। সেটা এবার ১৮ জুন হওয়ার কথা ঘোষণা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Examination Representative picture

বদল হল ইউজিসি নেট পরীক্ষার তারিখ । কারণ ন্যাশনাল টেস্টিং এজেন্সি UGC-NET পরীক্ষা 2024 এবার ১৬ জুন তারিখে হওয়ার কথা ছিল। সেটা এবার ১৮ জুন হওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ইউজিসি চেয়ারম্যান মামিদালা জগদীশ কুমার এ তথ্য জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) ইউজিসি চেয়ারম্যান বলেন, প্রার্থীদের মতামত বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, ‘প্রার্থীদের কাছ থেকে প্রাপ্ত প্রতিক্রিয়ার কারণে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং ইউজিসি ইউজিসি-নেট ১৬ জুন না হয়ে সেটা (রবিবার)১৮ জুন ২০২৪ (মঙ্গলবার) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনটিএ একদিনে ভারত জুড়ে ওএমআর মোডে ইউজিসি-নেট পরিচালনা করবে। এনটিএ শীঘ্রই একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করবে। প্রশ্নপত্রের মাধ্যমটি ভাষার কাগজ বাদে ইংরেজি এবং হিন্দিতে হবে।

   

এছাড়া টেস্টে দুটি পেপার থাকবে, দুটিতেই থাকবে অবজেক্টিভ টাইপ, মাল্টিপল চয়েস প্রশ্ন। প্রতিটি পত্রের পরীক্ষার সময়কাল৩ ঘন্টা। এই ইউজিসি পরীক্ষা জুনিয়র রিসার্ট ফেলোশিপ, অ যা অ্যাসিসট্যান্ট প্রফেসর হিসাবে নিয়োগের ক্ষেত্রে পিএইচডি করার ক্ষেত্রে এই পরীক্ষায় বসতে হয়। তবে প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে তাঁরা যেন ওয়েবসাইটে গিয়ে এই তারিখে বিষয়টি জেনে নেন। এই পরীক্ষায় বসার ক্ষেত্রে মাস্টার্সে ৫৫ শতাংশ নম্বর পাওয়া দরকার। তবে ওবিসি, এসসি, এসটি, বিশেষভাবে সক্ষমদের জন্য নম্বরের কিছুটা ছাড় রয়েছে। তাদের ৫০ শতাংশ পেলেও হবে। তবে তারিখ পরিবর্তন করায় এই পরিক্ষায় পরিক্ষার্থীরা দুটোদিন পড়ার সুযোগ পেল বলেই মনে করা হচ্ছে। যা তাদের জন্য গুরুত্বপূর্ন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google