অবশেষে ওটিটিতে আসছে ‘কল্কি ২৮৯৮ এডি’

আপনি কি সিনেমা হলে ‘কালকি ২৮৯৮ এডি’ (Kalki 2898 A.D.) মিস করেছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। এবার ওটিটিতে আসছে এই ব্লকবাস্টার ছবি। ‘কালকি ২৮৯৮ এডি’ এর হিন্দি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আপনি কি সিনেমা হলে ‘কালকি ২৮৯৮ এডি’ (Kalki 2898 A.D.) মিস করেছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। এবার ওটিটিতে আসছে এই ব্লকবাস্টার ছবি। ‘কালকি ২৮৯৮ এডি’ এর হিন্দি সংস্করণ আস্তে চলেছে নেটফ্লিক্সে এবং অন্যান্য ভাষার সংস্করণ আসতে চলেছে আমাজন প্রাইম ভিডিওতে। ২২শে অগস্ট ওটিটিতে মুক্তি পেতে চলেছে এই ছবি। শনিবার এই ঘোষণাই করেছে দুই স্ট্রিমিং প্ল্যাটফর্ম।

শনিবার তাদের প্ল্যাটফর্মে ছবি মুক্তির কথা প্রকাশ করে নেটফ্লিক্স লেখে, “এই যুগের সব থেকে বড় ব্লকবাস্টার আসতে চলেছে নেটফ্লিক্সে। ২২শে অগস্ট দেখুন ‘কল্কি ২৯৮৯ এডি’ এর হিন্দি সংস্করণ।” প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন এবং কমল হাসান অভিনীত ছবির কিছু মুহুর্ত একটি ভিডিওতে প্রকাশ করে এই খবর প্রকাশ করেছে নেটফ্লিক্স।

   

স্ত্রীকে বিশেষ উপহার পরমব্রতর, মধ্যরাতে দিলেন চমক!

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Netflix India (@netflix_in)

আমাজন প্রাইম ভিডিও ঘোষণা করেছে যে দীর্ঘদিন ধরে চলার পরে, ছবিটির তামিল, কন্নড় এবং মালায়লাম ভাষায় ডাব করা সংস্করণ এবং তার আসল তেলেগু ভাষায় এই প্ল্যাটফর্মে স্ট্রিম করার জন্য উপলব্ধ থাকবে। তাদের পোস্টে স্টিমিং প্ল্যাটফর্ম লিখেছে, “একটি নতুন যুগের সূচনা আপনার জন্য অপেক্ষা করছে এবং এটাই হল আপনার কল্কির গ্র্যান্ড জগতের প্রবেশদ্বার। ২২ অগস্ট আমাজন প্রাইম ভিডিওতে আসছে ‘কল্কি ২৮৯৮ এডি’।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by prime video IN (@primevideoin)

নাগ অশ্বিন পরিচালিত, ‘কালকি ২৮৯৮ এডি’ দারুনভাবে ভারতীয় পৌরাণিক কাহিনীর সঙ্গে বৈজ্ঞানিক কল্পকাহিনীকে মিশ্রিত করেছে একটি ডাইস্টোপিয়ান ভবিষ্যতে সেট করা, গল্পটি একটি গোষ্ঠীকে অনুসরণ করে যেখানে ল্যাব সাবজেক্ট সুম-৮০ এর অনাগত সন্তানকে উদ্ধার করার জন্য নেমে পড়ে। এই সন্তানের নাম কালকি। চলচ্চিত্রটিতে রয়েছে একগুচ্ছ কলাকুশলীরা যার মধ্যে রয়েছেন রহস্যময় ভৈরব চরিত্রে প্রভাস, সুমতি চরিত্রে দীপিকা পাড়ুকোন এবং অশ্বত্থামা চরিত্রে অমিতাভ বচ্চন। এছাড়াও ছবিতে রয়েছেন দিশা পাটানি, ব্রহ্মানন্দম, শাশ্বত চ্যাটার্জি, রাজেন্দ্র প্রসাদ, কমল হাসান সহ আরও অনেকে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google