ভোটের ময়দানে পশ্চিমবঙ্গ হিন্দু সুরক্ষা বাহিনী, ঝাড়গ্রামে ৪ আসনে প্রার্থী ঘোষণা

ঝাড়গ্রাম: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঝাড়গ্রাম (Jhargram) জেলায় নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত মিলল। এবার নির্বাচনী লড়াইয়ে প্রার্থী তালিকা ঘোষণা করল পশ্চিমবঙ্গ হিন্দু সুরক্ষা বাহিনী। সংগঠনের পক্ষ থেকে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
west-bengal-supplementary-voter-list-release-manoj-agarwal-ceo

ঝাড়গ্রাম: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঝাড়গ্রাম (Jhargram) জেলায় নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত মিলল। এবার নির্বাচনী লড়াইয়ে প্রার্থী তালিকা ঘোষণা করল পশ্চিমবঙ্গ হিন্দু সুরক্ষা বাহিনী। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসনে তাদের প্রার্থীদের নাম ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। এই ঘোষণাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

সংগঠনের রাজ্য সভাপতি কর্ণ পাল জানান, বিগত দিনের রাজনৈতিক ব্যবস্থায় তারা সন্তুষ্ট নন। তার কথায়, “জেলার পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদি বহু উন্নয়নমূলক কাজ করেছেন, তবুও কোথাও না কোথাও ঘাটতি রয়ে গিয়েছে। সেই ফাঁক পূরণ করতেই আমরা মানুষের সমর্থন নিয়ে নির্বাচনে লড়াইয়ে নামছি।”

   

সংগঠনের পক্ষ থেকে একাধিক জনমুখী দাবিও তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে— রাজ্যে সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা চালু করা, ছাত্রছাত্রীদের কাছ থেকে কোনো ধরনের ফি না নেওয়া এবং কৃষকদের জন্য সার ও বীজ ন্যায্য মূল্যে সরবরাহ নিশ্চিত করা।

ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসনে যাঁদের প্রার্থী করা হয়েছে, তাঁরা হলেন—ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে শুভাশিস কারক, গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রে বিমল পাল, নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রে সুমি হেমব্রম,এবং বিনপুর বিধানসভা কেন্দ্রে নিতাই সরদার।

এছাড়াও, সংগঠনের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, পুরুলিয়ার কিছু আসন এবং খড়গপুরের গ্রামীণ ও শহর কেন্দ্রেও প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে। নতুন এই রাজনৈতিক সমীকরণ ঘিরে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গ হিন্দু সুরক্ষা বাহিনী যদি নির্দিষ্ট ভোটব্যাঙ্কে প্রভাব ফেলতে সক্ষম হয়, তবে তা বিশেষত বিজেপির ভোটে প্রভাব ফেলতে পারে এবং নির্বাচনের ফলাফলেও তার প্রতিফলন দেখা যেতে পারে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google