জাভিয়ের সিভেরিওকে বিদায় জানাল জামশেদপুর এফসি

শেষ সিজনে যথেষ্ট প্রভাবশালী ফুটবল খেলেছিল জামশেদপুর এফসি (Jamshedpur FC)। কোচ খালিদ জামিলের তত্ত্বাবধানে প্রথম থেকেই যথেষ্ট চনমনে মেজাজে দেখা গিয়েছিল এই ফুটবল দলকে। গত ডুরান্ড কাপে খুব ...

By Sayan Sengupta

Published:

Follow Us
Javier Siverio

শেষ সিজনে যথেষ্ট প্রভাবশালী ফুটবল খেলেছিল জামশেদপুর এফসি (Jamshedpur FC)। কোচ খালিদ জামিলের তত্ত্বাবধানে প্রথম থেকেই যথেষ্ট চনমনে মেজাজে দেখা গিয়েছিল এই ফুটবল দলকে। গত ডুরান্ড কাপে খুব একটা সুবিধা করা সম্ভব না হলেও পরবর্তীতে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলের প্রথম ম্যাচ জয় দিয়েই শুরু করেছিল ইস্পাত নগরীর এই ফুটবল ক্লাব। প্রথম ম্যাচেই তাঁরা পরাজিত করেছিল মানোলো মার্কুয়েজের শক্তিশালী এফসি গোয়াকে। যা নিঃসন্দেহে ছিল প্রতিপক্ষ দল গুলির কাছে বড় ধাক্কা। পরবর্তীতে মুম্বাই সিটি এফসি ম্যাচে ও বজায় ছিল সেই ছন্দ। কিন্তু সময় এগোনোর সাথে সাথেই ছন্দ হারাতে শুরু করেছিল এই ফুটবল ক্লাব।

স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়েছিল টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে। নেমে আসতে হয়েছিল বেশ কিছুটা নিচে। কিন্তু টুর্নামেন্টের দ্বিতীয় লেগে বদলে গিয়েছিল সমস্ত হিসাব নিকাশ। একের পর এক ম্যাচে সহজেই জয় ছিনিয়ে নিয়েছিল জর্ডান মারিরা। তারপর অনায়াসেই তাঁরা পরাজিত করেছিল জেরার্ড জারাগোজার বেঙ্গালুরু এফসিকে। মাঝে ছন্দ পতন হলেও জয়ের সরণিতে ফিরতে খুব একটা সমস্যা হয়নি। পরবর্তীতে ঘরের মাঠে এফসি গোয়া দলকে পরাজিত করার ফলে আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছিল সকল ফুটবলারদের। সহজেই দল চলে গিয়েছিল সুপার সিক্সে।

   

তারপর হুয়ান পেট্রো বেনালির শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডকে পরাজিত করে ইন্ডিয়ান সুপার লিগের সেমিফাইনালে স্থান করে নিয়েছিল খালিদ জামিলের ছেলেরা। কিন্তু সেখানেই বাঁধা হয়ে দাঁড়িয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। লিগের প্রথম লেগের সেমিফাইনালে তাঁদের টেক্কা দেওয়া সম্ভব হলেও দ্বিতীয় লেগে তা ধরে রাখা সম্ভব হয়নি। আপুইয়ার গোল বদলে দিয়েছিল সমস্ত কিছু। শেষ পর্যন্ত সেমিফাইনালেই ছিটকে গিয়েছিল জামশেদপুর। তারপর কলিঙ্গ সুপার কাপে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য থাকলেও চূড়ান্ত সাফল্য আসেনি।

পরাজিত হতে হয়েছিল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে। তিনটি গোলের ব্যবধানে তাঁদের পরাজিত করেছিল এফসি গোয়া। কিন্তু তবুও নয়া সিজনে এই ভারতীয় কোচের উপরেই ভরসা রাখছে ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে এবার ও গুরুত্ব দেওয়া হচ্ছে তাঁর পছন্দকেই। সেই অনুযায়ী নয়া সিজনে জাভিয়ের সিভেরিও টোরোকে (Javier Siverio) আর দলে রাখতে আগ্ৰহী নন খালিদ। সেই অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় এই স্প্যানিশ ফুটবলারকে রিলিজ করার কথা নিজেদের সোশ্যাল সাইট থেকে জানিয়ে দেয় ঝাড়খণ্ডের এই ক্লাব। উল্লেখ্য, গত কয়েক মরসুম আগে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কার্লেস কুয়াদ্রাতের ইমামি ইস্টবেঙ্গল থেকে জামশেদপুরে গিয়েছিলেন জাভিয়ের সিভেরিও টোরো।

সেই দলের জার্সিতে যথেষ্ট নজর কেড়েছিলেন তিনি। পরবর্তী সময় যতে এগিয়েছিল নিজের পুরনো ছন্দে ফিরে এসেছিলেন এই ফরোয়ার্ড। কিন্তু গত বছর খুব একটা সুবিধা করতে পারেননি আইএসএল জয়ী এই তারকা। সেই সব দিক খতিয়ে দেখেই এবার তাঁকে বিদায় জানাল জামশেদপুর।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google