IPL 2022 : সাত বল বাকি থাকতেই পাঞ্জাব বধ হায়দরাবাদের

একপেশে ম্যাচ (IPL 2022) হল ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে। রবিবার সাত বল বাকি থাকতেই পাঞ্জাব কিংসকে হারাল সানরাইজার্স হায়দরাবাদ (Punjab Kings vs SRH)। উমরান মালিকদের বিরুদ্ধে এদিন শুরু ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

একপেশে ম্যাচ (IPL 2022) হল ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে। রবিবার সাত বল বাকি থাকতেই পাঞ্জাব কিংসকে হারাল সানরাইজার্স হায়দরাবাদ (Punjab Kings vs SRH)।

উমরান মালিকদের বিরুদ্ধে এদিন শুরু থেকেই নড়বড়ে দেখিয়েছিল পাঞ্জাবের ব্যাটিং লাইন আপকে। নতুন বল হাতে প্রথমে উইকেট নিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। তিনটি উইকেট নিয়েছেন তিনি। কুমার এবং মালিক দুজনে নিয়েছেন মোট সাতটি উইকেট। উমরান একই ওভারে নিয়েছিলেন তিনটি উইকেট। ছিল হ্যাটট্রিক করার সুযোগ।

   

পাঞ্জাবের হয়ে একমাত্র উল্লেখযোগ্য রান করেছেন লিভিংস্টন। ৩৩ বলে ৬৬ রান করেছেন তিনি।

ব্যাট হাতে দলগত পারফরম্যান্স হায়দরাবাদের। টার্গেট স্কোর ১৫২ রান তুলতে বেগ পেতে হয়নি তাদের। সাত বল বাকি থাকতেই জয় তুলে নেয় তারা। তাদের হয়ে সর্বোচ্চ স্কোর করেছেন মার্করাম, ২৭ বলে ৪১ রান।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google