দুই ম্যাচে ১৭ গোল! ব্রাজিল বিশ্বকাপে যোগ্যতা অর্জনের লক্ষ্যে ভারতীয় দল

চিয়াং মাই শহরের ‘৭০০তম বার্ষিকী স্টেডিয়াম’ এএফসি মহিলা এশিয়ান কাপ ২০২৬ বাছাই পর্বে (AFC Womens Asian Cup qualifiers) ভারতের সিনিয়র মহিলা দল (Indian Football Team) তাদের দুর্দান্ত ফর্ম ...

By Subhasish Ghosh

Published:

Follow Us
Under Coach Crispin Chettri Womens Indian Football Team ready for the road to AFC Womens Asian Cup

চিয়াং মাই শহরের ‘৭০০তম বার্ষিকী স্টেডিয়াম’ এএফসি মহিলা এশিয়ান কাপ ২০২৬ বাছাই পর্বে (AFC Womens Asian Cup qualifiers) ভারতের সিনিয়র মহিলা দল (Indian Football Team) তাদের দুর্দান্ত ফর্ম বজায় রাখল। ২৯ জুন ৪-০ ব্যবধানে তিমুর-লেস্তেকে (Timor-Leste) হারাল ভারত। প্রথমার্ধের শেষে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে ছিল।

এদিনের ম্যাচে ভারতের উইঙ্গার মনীষা কল্যাণ (১২’, ৮০’) এক জোড়া গোল করেন। অন্য দুই গোল আসে আঞ্জু তামাং (৫৮’) ও লিন্ডা কম সের্তোর (৮৬’) পা থেকে। শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচে একচেটিয়া দাপট ছিল ভারতের।

   

মঙ্গোলিয়ার বিরুদ্ধে আগের ম্যাচে রেকর্ড ১৩-০ ব্যবধানে জিতে আত্মবিশ্বাসে ভরপুর ছিল ভারতীয় দল। সেই ছন্দ বজায় রেখে এদিনের ম্যাচেও প্রথম মিনিট থেকেই আক্রমণের ঝড় তোলে ‘ব্লু টাইগ্রেসরা’। ম্যাচের ষষ্ঠ মিনিটেই প্রথম সুযোগ আসে আঞ্জু তামাংয়ের পা থেকে, যদিও তিমুর-লেস্তের গোলকিপার গোরেটে দা কোস্টা দারুণ সেভ করে গোল বাঁচান।

তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ১২ মিনিটে মনীষা ও তামাংয়ের মধ্যে চমৎকার ‘ওয়ান-টু’ পাসে প্রতিপক্ষ রক্ষণ বিভ্রান্ত হয়। তামাংয়ের নিখুঁত পাসে লেফ্ট সাইড থেকে দৌড়ে এসে মনীষা দুরন্ত গতিতে ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের জোরালো শটে জালে বল জড়ান।

এই গোলের পর থেকেই ম্যাচে পুরোপুরি দখল নেয় ভারত। পজিশন, পাসিং ও উইং-প্লে সব দিকেই প্রতিপক্ষের তুলনায় কয়েক ধাপ এগিয়ে ছিল ভারতীয় দল। ১৭তম মিনিটে প্যায়ারী জাক্সা বল বারে মারেন এবং কিছুক্ষণ পরে সৌম্য গুগুলোথও গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, কিন্তু গোলরক্ষক দা কোস্টা যথেষ্ট তৎপর ছিলেন।

তিমুর-লেস্তে মূলত ডিফেন্সিভ অ্যাপ্রোচ নিয়ে খেলতে নামে, পুরোপুরি ডিপ ডিফেন্সে থেকে ভারতের আক্রমণ ঠেকাতে চেয়েছিল। তবে এতে ভারতের ছন্দে কোনো বাধা আসেনি। প্রথমার্ধ শেষে ভারতের দখলদারি থাকলেও ব্যবধান ছিল মাত্র ১ গোল।

দ্বিতীয়ার্ধে ফের মাঠে ফিরে ভারতীয়রা আরও জোরালোভাবে আক্রমণ শুরু করে। অবশেষে ৫৮তম মিনিটে সঞ্জুর ক্রস গোলকিপার মিস করেন এবং বল তামাংয়ের পায়ে চলে আসে, যিনি সহজেই ক্লোজ রেঞ্জ থেকে গোল করে ২-০ করেন।

৮০তম মিনিটে মনীষা কল্যাণ তাঁর দ্বিতীয় গোলটি করেন। তামাংয়ের কাছ থেকে বল পেয়ে বক্সের ঠিক বাইরে থেকে জোরালো শটে বল পাঠান জালে। এই গোলের মাধ্যমে ভারত কার্যত ম্যাচ নিজেদের পকেটে পুড়িয়ে ফেলে।

শেষ গোলটি আসে ৮৬তম মিনিটে। বদলি খেলোয়াড় লিন্ডা কম ও গ্রেস দাংমেই দারুণভাবে পাস খেলেন। গ্রেস ডান দিক থেকে ড্রাইভ করে ডিফেন্ডারদের টেনে নিয়ে বল বাড়ান লিন্ডার দিকে, যিনি ঠান্ডা মাথায় গোল করে স্কোরলাইন ৪-০ করেন।

ম্যাচ শেষে ভারতীয় বেঞ্চে উচ্ছ্বাস ছিল চরমে। দু’টি ম্যাচে ১৭ গোল ও দুই ক্লিন শিট, গ্রুপ বি’তে ছয় পয়েন্ট নিয়ে এখন সবার ওপরে ভারত। ইরাক ও থাইল্যান্ডের ম্যাচ এখনো বাকি, তবে ভারতের শুরুটা নিঃসন্দেহে প্রভাবশালী। এভাবে চললে ২০২৬ সালের এশিয়ান কাপ এবং ব্রাজিল বিশ্বকাপে যোগ্যতা অর্জন করার স্বপ্ন আরও বাস্তবের কাছাকাছি চলে আসছে ভারতীয় মহিলা ফুটবলের।

Indian Football Team ease past Timor-Leste in AFC Womens Asian Cup qualifiers

ভিডিও নিউজ দেখুন

Subhasish Ghosh

[email protected]

Follow on Google