ভারতকে দিয়ে ক্যারিবিয়ানদের ২০২৪ টি-২০ বিশ্বকাপ প্রস্তুতি শুরু

ক্যারিবিয়ান এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে চলা ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে “সঠিক সংমিশ্রণ” খুঁজছে ওয়েস্ট ইন্ডিজ। সেই কাজটিই এবার শুরো করতে কলেছে তারা। আপাতত তাদের সামনে ভারতের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ক্যারিবিয়ান এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে চলা ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে “সঠিক সংমিশ্রণ” খুঁজছে ওয়েস্ট ইন্ডিজ। সেই কাজটিই এবার শুরো করতে কলেছে তারা। আপাতত তাদের সামনে ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ রয়েছে। তার জন্য ইতিমধ্যেই দলে তৈরী করে ফেলেছে তারা। দলে শাই হোপ এবং শিমরন হেটমায়ারের পাশাপাশি ওশানে থমাসও থাকছেন।

মার্চে দক্ষিণ আফ্রিকায় ২-১ ব্যবধানে জিতে আসা শেষ টি-২০ দলটি থেকে শামারহ ব্রুকস, রেমন রেইফার, ইয়ানিক ক্যারিয়া এবং শেলডন কটরেলকে বাদ দিয়েছেন নির্বাচকরা। আপাতত ১৫-সদস্যের একটি দল তৈরি করেছে ওয়েস্ট ইন্ডিজ। এরপর প্রতিটি ম্যাচের আগে প্রথম ১৩ জনের মধ্যে থেকে ১১ জনকে বেছে নিয়ে খেলা হবে। ৩ অগাস্ট থেকে পাঁচটি ম্যাচের টি-২০ সিরিজটি শুরু হচ্ছে।

   

ভারতের বিরুদ্ধে এই পাঁচটি টি-টোয়েন্টি খেলা হবে ক্যারিবিয়ান এবং মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে। ৩ আগস্ট তারৌবায় সিরিজের প্রথম ম্যাচটি খেলা হবে। এর পর ৬ এবং ৮ প্রভিডেন্সে দুটি ম্যাচ খেলে দল উড়ে যাবে ফ্লোরিডার লডারহিলে। সেখানে ১২ এবং ১৩ শেষ দুটি ম্যাচ আয়োজন করা হয়েছে।

ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল: রোভম্যান পাওয়েল (অধিনায়ক), কাইল মায়ার্স (সহ-অধিনায়ক), জনসন চার্লস, রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেইন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, ওবেদ ম্যাককয়, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, ওডেন স্মিথ, ওশানে থমাস

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google