Job: IDBI ব্যাঙ্কে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ২০শে জুন পর্যন্ত

আপনি কি ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক! তাহলে আইডিবিআই ব্যাগ নিয়ে এলো আপনার জন্য সুখবর। সম্প্রতি আইডিবিআই ব্যাঙ্ক এর পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
job

আপনি কি ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক! তাহলে আইডিবিআই ব্যাগ নিয়ে এলো আপনার জন্য সুখবর। সম্প্রতি আইডিবিআই ব্যাঙ্ক এর পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ১৩৬টি স্পেশালিস্ট ক্যাডার পদে নিয়োগ করতে চলেছে সংস্থা।

বর্তমানে ভারতে যে সমস্ত বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে অন্যতম হলো আইডিবিআই ব্যাঙ্ক। দেশের প্রায় প্রতিটি কোণে ছড়িয়ে রয়েছে এই ব্যাংকের বিভিন্ন শাখা। একই সাথে রয়েছি লক্ষ লক্ষ গ্রাহক। সাম্প্রতিক সময়ে সাধারণ মানুষ সরকারি ব্যাংকের পাশাপাশি বিভিন্ন বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের উপর ভরসা করেন।

   

তার মধ্যে অন্যতম সবার পছন্দের হল এই আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংকে তরফ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। চলবে আগামী ২০শে জুন পর্যন্ত। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে ম্যানেজার পদে শূন্য পদের সংখ্যা ৮৪টি, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে জন্য নির্ধারিত রয়েছে ৪৬টি পথ এবং ডেপুটি জেনারেল ম্যানেজার পদের জন্য রয়েছে ছটি পদ। গোটা দেশে জড়িয়ে থাকা সমস্ত আর্থিক প্রতিষ্ঠানের জন্য নিয়োগ করবে আইডিবিআই ব্যাঙ্ক।

আবেদন করার জন্য প্রার্থীদের ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটে যেতে হবে। আবেদন করার জন্য দিতে হবে ২০০ টাকা যদিও জাতিভিত্তিক শংসাপত্র থাকলে সেক্ষেত্রে ছাড় মিলবে। আবেদন করার সময় নিজের ফটো আধার কার্ড এবং স্থানীয় বাসিন্দা সার্টিফিকেটসহ প্রয়োজনীয় নথি দিতে হবে। সমস্ত নথি জমা করলে এবং আবেদন ফি পেমেন্ট করলে আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google