I-League 2022 : Marcus Joseph এর করা জোড়া গোলে আইলিগের লিগ টেবিলের শীর্ষে মহামেডান স্পোর্টিং 

বৃহস্পতিবার কল‍্যানী স্টেডিয়ামে আইলিগের (I League 2022) নবম ম‍্যাচে মুখোমুখি হয়েছিল মহামেডান স্পোর্টিং বনাম আইজল এফসি ।ম‍্যাচে সাদাকালো ব্রিগেড ২-০ গোলে উড়িয়ে দেয় প্রতিপক্ষ’কে। কোভিডের জেরে মাস দুয়েক ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বৃহস্পতিবার কল‍্যানী স্টেডিয়ামে আইলিগের (I League 2022) নবম ম‍্যাচে মুখোমুখি হয়েছিল মহামেডান স্পোর্টিং বনাম আইজল এফসি ।ম‍্যাচে সাদাকালো ব্রিগেড ২-০ গোলে উড়িয়ে দেয় প্রতিপক্ষ’কে।

কোভিডের জেরে মাস দুয়েক বন্ধ থাকার পর অবশেষে এদিন পুনরায় শুরু হয় আইলিগ।এবং প্রথম দিনেই দারুণ ভাবে প্রত‍্যাবর্তন করলো মহামেডান।শুধু মাত্র জয় নয়,তার পাশাপাশি দুই ম‍্যাচ থেকে ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান দখলে রাখলো তারা।

   

২০১৬-১৭ মরশুমের আইলিগ চ‍্যাম্পিয়ান আইজলের এমরশুমের শুরু’টা একেবারেই ভালো ভাবে কাটছে না।মরশুমের প্রথম ম‍্যাচে এই মিজোরামের ক্লাবে হেরে যায় রিয়াল কাশ্মীরের কাছে ৩-০ ব‍্যাবধানে।অন‍্যদিকে সুদেবা’কে ২-১ গোলে হারিয়ে এ মরশুমের আইলিগ’টা দারুণ ভাবে করেছিল মহামেডান।

ম‍্যাচের শুরু থেকেই ছোটো ছোটো পাসে, আইজলের বিপক্ষে দারুণ আক্রমণ শানিয়ে তুলছিলো মহামেডান, অন‍্যদিকে আইজলের খেলা শুরু থেকেই কেমন যেনো রক্ষণাত্মক।ম‍্যাচের ১৯ মিনিটে সাদা কালো ব্রিগেডের কাছে গোল করার সুযোগ এসেছিলো,অধিনায়ক স্টোজানোভিচের বাড়ানো লং পাস থেকে ব্রান্ডন গোল করতে ব‍্যার্থ হওয়ায় সেই সুযোগ হাতছাড়া করে ।

যদিও এরপর গোল করার জন্য খুব বিশেষ একটা অপেক্ষা করতে হয়নি মহামেডান।২৬ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন মার্কাস,রুডোভিচের দৃষ্টি নন্দন ব‍্যাক হিল পাস থেকে আইজলের জালে বল জড়িয়ে দেন মার্কাস,এই গোল হজমের রেশ কাটতে না কাটতেই ৩৫ মিনিটের মাথায় আইজলের হতশ্রী ডিফেন্সের সুযোগ নিয়ে দ্বিতীয় গোল করে যান মার্কাস।

২-০ ব‍্যাবধানেই শেষ হয় ম‍্যাচের প্রথমার্ধ,অতি আক্রমণাত্মক স্টাইলে খেলতে গিয়ে খেসার দিতে হয় মহামেডান’কে।নিখিল মালি’কে ফাউল করে হলুদ কার্ড দেখে ডিফেন্ডার লালরামচুলোভা।

দ্বিতীয়ার্ধেও শুরু’থেকে আক্রমণাত্মক ফুটবলের ঝড় তোলে মহামেডান, তাদের সামাল দেওয়া মুস্কিল হয়ে পড়ে আইজলের পক্ষে।৬১ মিনিটের মাথায় সুযোগ’ও পায় লালরেমসাঙ্গা,কিন্তু শট টা ঠিকঠাক না নেওয়ায় বল জালে জড়াতে ব‍্যার্থ হন তিনি।আইজলের তরফে প্লাজার কাছে ব‍্যাবধান কমানোর সুযোগ আসলেও, তিনি ব‍্যার্থ এদিন।

আগামী ৭ ই মার্চ নৈহাটি’তে লিগের পরবর্তী ম‍্যাচে শ্রীনিডি ডেকান এফসি’র মুখোমুখি হতে চলেছে মহামেডান।একই দিনে রাজস্থান ইউনাইটেডের মুখোমুখি হতে চলেছে আইজল।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google