ভারতের বোলারদের ‘ঘৃণা’ মন্তব্যে বিতর্কে পাকিস্তানি ব্যাটার হাসান নওয়াজ

Hasan Nawaz সাক্ষাৎকারে ভারতীয় বোলারদের নিয়ে বিতর্কিত মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা, পরে মন্তব্য ঘুরিয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা

By Sandipa Nandy

Published:

Follow Us
hasan-nawaz-controversial-comment

Kolkata, April 29: ক্রিকেট জগতে ইন্ডিয়া-পাকিস্তান দ্বৈরথ রোমাঞ্চের সৃষ্টি করে সব সময়। ভারত-পাকিস্তান ম্যাচে সবসময় তুমুল উত্তেজনা। তবে এই প্রতিদ্বন্দ্বিতায় কখনোই শালীনতা ভুলতে নেই। তা সত্ত্বেও অনেক সময় শালীনতা ভুলে বেফাঁস মন্তব্য করে বসে ক্রিকেটাররা। ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে এমনই মন্তব্য করে ফের ফোকাসে পাকিস্তানি ব্যাটার হাসান নওয়াজ।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভারতীয় বোলারদের সম্পর্কে অত্যন্ত বিতর্কিত মন্তব্য করেছেন হাসান নওয়াজ। সেই সাক্ষাৎকারে তিনি সরাসরি বলেন, “আমি ভারতের সব বোলারকে ঘৃণা করি”। তাঁর এই মন্তব্যটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই ক্রিকেট মহলে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।

   

আরও পড়ুন: টানা ছয়টি উইকেট! জোড়া হ্যাটট্রিক করে ইতিহাস রচনা করলেন ডেভিস

ওই সাক্ষাৎকারে নওয়াজ কোন বোলারের বিরুদ্ধে খেলতে তিনি সবচেয়ে আগ্রহী জানতে চাওয়া হয়। তার উত্তরে পাক ক্রিকেটার বলেন, ‘ভারতের বিরুদ্ধে আলাদা জেদ থাকে। বোলারদের আক্রমণ করতে ইচ্ছে করে। সত্যি বলতে, ওদের সব বোলারকেই ঘৃণা করি। সুযোগ পেলে ভবিষ্যতেও সেটাই করতে চাই।’

সাথেই সাথেই নওয়াজ বুঝতে পারেন তিনি অসঙ্গত কথা বলে ফেলেছেন। সেটাকে ঢাকতে এরপর তিনি বলেন, ‘সবটাই ম্যাচের পরিস্থিতির উপর নির্ভর করে। রানরেট যদি বেশি থাকে, ১০-১২ বা ১৫ হয়, তবে তখন বোলার কে, সেটা গুরুত্বপূর্ণ নয়। তখন যতটা সম্ভব রান তুলতেই হবে।’

আরও পড়ুন:মাঠে নামলেন জেরি, ওডিশা এফসির বিরুদ্ধে সহজ জয় পেল ইস্টবেঙ্গল

ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে মন্তব্য করে সমালোচনার ঝড় তুলেছেন এই পাকিস্তানি ব্যাটার। হাসান নওয়াজের এই মন্তব্যকে অনেকেই “স্পোর্টসম্যানশিপের অভাব” এবং “ঘৃণা ছড়ানো” মন্তব্য হিসেবে দেখছেন। তাঁর এই ধরনের বক্তব্যের সমালোচনা করে সকলে জানিয়েছেন যে খেলার আগে পারফরম্যান্সের দিকে মন দেওয়া বেশি জরুরি।

ভিডিও নিউজ দেখুন

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google