Manish Timsina: চ‍্যাম্পিয়ন গোলকিপার কোচকে দলে ধরে রাখল গোকুলাম কেরালা

তখন জাতীয় লিগের যুগ। সেই সময় ইস্টবেঙ্গল টানা তিনবার জাতীয় লিগ জেতার এক বিরল নজির গড়েছিলেন। এরপর কেটে গেছে অনেকটা সময়। আইলিগ যুগে এই নজির স্পর্শ করে দেখিয়েছে ...

By Rana Das

Published:

Follow Us
goal keeper coach manish timsina

তখন জাতীয় লিগের যুগ। সেই সময় ইস্টবেঙ্গল টানা তিনবার জাতীয় লিগ জেতার এক বিরল নজির গড়েছিলেন। এরপর কেটে গেছে অনেকটা সময়। আইলিগ যুগে এই নজির স্পর্শ করে দেখিয়েছে গোকুলাম কেরালা গত মরশুমে আইলিগ জেতার মধ্যে দিয়ে।

দলের এই সাফল্য পাওয়ার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন গোলকিপার কোচ মনীশ টিমশিনা(Manish Timsina)৷ এবার তার সাথে চুক্তি বাড়াচ্ছে গোকুলাম কেরালা।সম্প্রতি নিজেদের ট‍্যুইটার হ‍্যান্ডেলে এই খবর শেয়ার করেছেন ।

   

দল বদলের বাজারে নিজেদের শক্তিশালী করতে উঠে পড়ে লেগেছে আইলিগের ক্লাব গুলো।মুম্বই লিগের টপস্কোরার বছর বাইশের ফুটবলার Alister Anthony – কে দলে নিয়ে চমক দিলো রাজস্থান ইউনাইটেড।তার গোল করার বিশেষ দক্ষতার জন্য তাকে দলে নিয়েছে রাজস্থান ইউনাইটেড।

Ambernath United Atlanta FC – এর হয়ে বছর বাইশের ফুটবলার ২২ ম‍্যাচ খেলে গোল করেছিলেন ২১ টি, করিয়েছিলেন ৬ টি গোল।জিতেছেন – MFA Elite Premier League এবং MFA Harwood Champions League। আলিস্টার চারটি হ‍্যাটট্রিক‍’ও করেছিলেন।লিগের টপ স্কোরার হিসেবে জিতে নিয়েছিলেন সোনার বুট।এবার আইলিগের আসরে রাজস্থানের হয়ে কেমন পারফরম্যান্স দেন এই গোলমেশিন নজর থাকবে সেই দিকে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google