কফি শপেই মন দেওয়া নেওয়া, জানুন শোভন ও সোহিনীর প্রেম কাহিনী

গত বছর বর্ষা কালে যীশু সেনগুপ্তর আয়োজিত একটি অনুষ্ঠানে প্রথম দেখা হয় অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar) ও গায়ক শোভন গাঙ্গুলীর (Shovan Ganguly)। তার প্রায় বছর খানেক পরে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Sohini Sarkar and Shovan Ganguly

গত বছর বর্ষা কালে যীশু সেনগুপ্তর আয়োজিত একটি অনুষ্ঠানে প্রথম দেখা হয় অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar) ও গায়ক শোভন গাঙ্গুলীর (Shovan Ganguly)। তার প্রায় বছর খানেক পরে বিয়ের সিদ্ধান্ত নেন এই দম্পতি।

একটি প্রতিবেদন সূত্রে জানা যাচ্ছে, দুজনের প্রিয় কফি শপেই (coffee shop) গড়ে ওঠে বন্ধুত্ব। তারপর সোহিনীর (Sohini Sarkar) জন্মদিনের পার্টি থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের ছবিতে একসঙ্গে দেখা যায় তাদের। প্রকাশ্যে তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খুলতে দেখা যায়নি শোভন (Shovan Ganguly) বা সোহিনীকে। বেড়াতে গেলেও, সোশাল মিডিয়াতে একসঙ্গে ছবি দেননি তাঁরা। তবে তাঁদের বন্ধুদের পোস্ট করা ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। নিজেদের একসঙ্গে কিছু ছবিও পোস্ট করেছিলেন সোহিনী ও শোভন যদিও পরে সেগুলি ডিলিট করে দেন তাঁরা।

   

প্রথম দেখার বছর খানেকের মধ্যেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এটি নামি সংবাদ সংস্থার তরফে প্রকাশ করা হয়েছে সুইডেনে বেড়ানো কালীন তাঁদের একে ওপরের সঙ্গে তোলা ছবি। ‘ফড়িং’, ‘ভূমিকন্যা’, ‘সম্পূর্ণা’, ‘ব্যোমকেশ’, ‘মন্দার’, ‘অথৈ’ এর মতো কাজ করে পরিচিত পেয়েছেন সোহিনী (Sohini Sarkar)। বহু বাংলা ছবির গানে কণ্ঠ মিলিয়েছেন শোভন (Shovan Ganguly)। সোহিনী এবং শোভন দুজনেরই পছন্দ বাঙালি ঐতিজ্য। সেই অনুযায়ী ধরে নেওয়া যায় যে বিয়ের সময় লাল বেনারসি এবং ধুতি পাঞ্জাবিতেই সাজবেন বর ও কোণে। মেনুতে থাকার সম্ভবনা রয়েছে বাঙালি খাবারের।

২১ বছর পর আবার একসঙ্গে অমৃতা রাও ও জায়েদ খান? ব্যাপারটা কী?

বিয়ের অনুষ্ঠানে খুব বেশি জাঁকজমক থাকে না বলেই শোনা যাচ্ছে। একটি নামি সংবাদপত্র মারফত জানা যাচ্ছে যে সোহিনীর (Sohini Sarkar) ইচ্ছেতেই দুজনের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়েই আইনি বিয়ে সারবেন শোভন (Shovan Ganguly) ও সোহিনী। বিয়ের আগের দিন আয়োজন করা হয়েছে বন্ধুদের জন্য পুল পার্টি। এছাড়াও থাকছে ঘরোয়া বৌ-ভাতের অনুষ্ঠান যেখানে হাজির থাকবেন শুধু মাত্র পরিবারের লোকজনের।

এই আনন্দ অনুষ্ঠানে নিমন্ত্রিত থাকছেন সোহিনী-শোভনের ঘনিষ্ঠ সহকর্মীরা। বাকিদের জন্য শীতকালে রিসেপশন পার্টির আয়োজন করার পরিকল্পনা করেছেন তাঁরা। তাঁদের বিবাহ জীবন সুখের হোক এই কামনা করছেন দুজনের অনুরাগীরা।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google