আনন্দপুরের ঘটনার জের, দমকলের ডিজি বদল

কলকাতা: আনন্দপুর অগ্নিকাণ্ডের জের৷ দমকলের ডিজি বদল। ডিজি বদল করে দায় সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? দমকলের নতুন ডিজি হলেন অনুজ শর্মা৷ তিনি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার৷ আগে দমকলের ...

By Moumita Biswas

Published:

Updated:

Follow Us

কলকাতা: আনন্দপুর অগ্নিকাণ্ডের জের৷ দমকলের ডিজি বদল। ডিজি বদল করে দায় সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? দমকলের নতুন ডিজি হলেন অনুজ শর্মা৷ তিনি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার৷ আগে দমকলের ডিজি পদে ছিলেন রণবীর কুমার৷ পদত্যাগের দাবি উঠেছে দমকলমন্ত্রী সুজিত বসুর৷ তবে তিনি পদত্যাগ করতে নারাজ৷

দমকলমন্ত্রীর বক্তব্য

আনন্দপুর মোমো কারখানয় অগ্নিকাণ্ডে ২৭ জনের মৃত্যু হয়েছে৷ যদিও দমকলমন্ত্রীর বক্তব্য, ভালো কাজ করেছে দমকল৷ দলকলের বিরুদ্ধে ভূরিভূরি অভিযোগ থাকা সত্বেও তা মানতে নারাজ সুজিত বসু৷ দমকলকর্মীদের কোনও ভুল দেখছেন না তিনি৷ তাঁর সাফ কথা, ‘‘আমাদের দফতর খুবই তৎপরতার সঙ্গে কাজ করেছে৷ এখনও তাঁরা কাজ করছে৷ বিরোধীরা কী বলল, সব কথার উত্তর দেব না৷ অনেক মিসিং ডায়রি হয়েছে৷ দমকল বিভাগ সবসময় তৎপরতার সঙ্গে কাজ করে৷ খবর পেয়েই তারা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে৷ যারা ব্যবসা করে তাঁদেরও দায়দায়িত্ব আছে৷’’

   

দমকল কখন এল?

দমকলমন্ত্রী তাঁর দফতরের ভূয়সী প্রশংসাকরলেও, দেরি করে আসার অভিযোগ উঠছে দমকলের বিরুদ্ধে৷ আর এই অভিযোগ করেছে খোদ ওই গোডাউনের শ্রমিক৷ যিনি বরাত জোড়ে রক্ষা পেয়েছেন৷ তিনি বলেন, আগুন কখন লেগেছে বুঝতে পারিনি৷ ৩টে – সাড়ে ৩টে নাগাদ আমাদের ঘুম ভাঙে৷ উঠেই আমরা আর নিশ্বাস নিতে পারছিলাম না৷ দম বন্ধ হয়ে আসছিল৷ গোটা ঘর ধোঁয়ায় ভরে যায়৷ অন্ধকার৷ যে সিড়ি দিয়ে নামব, সেদিক থেকেই আসছিল ধোঁয়া৷ কী ভাবে বেরিয়ে এসেছি হুঁশ নেই৷ দমকল আসে ৫টা সাড়ে পাঁচটা নাগাদ৷ অর্থাৎ ঘটনার প্রায় দুই-আড়াই ঘণ্টা পর৷

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google