Uttarkashi: শেষ পর্যায়ের ড্রিলিং যে কোনও সময় শুরু, উদ্ধার ২-৩ ঘন্টাতেই শেষ

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, বৃহস্পতিবার উত্তরাখণ্ডের উত্তরকাশীর টানেলে প্রথম ছয় মিটার পাইপলাইনের জন্য ড্রিলিং সম্পন্ন হয়েছে। এনডিআরএফ ডিজি অতুল কারওয়াল জানিয়েছেন, বর্তমানে ঢালাইয়ের কাজ চলছে এবং সিল্কিয়ারা টানেলের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, বৃহস্পতিবার উত্তরাখণ্ডের উত্তরকাশীর টানেলে প্রথম ছয় মিটার পাইপলাইনের জন্য ড্রিলিং সম্পন্ন হয়েছে। এনডিআরএফ ডিজি অতুল কারওয়াল জানিয়েছেন, বর্তমানে ঢালাইয়ের কাজ চলছে এবং সিল্কিয়ারা টানেলের ধ্বংসাবশেষের মধ্য দিয়ে পরবর্তী ছয় মিটার পাইপলাইনটি ড্রিল করা শুরু হবে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের জন্য।

এনডিআরএফ ডিজি জানিয়েছেন, অভিযানটি আর কোনও বাধা ছাড়াই সুষ্ঠুভাবে চললে আজ রাতের মধ্যেই শেষ হয়ে যেতে পারে। কারওয়াল আরও বলেন যে পাহাড়, উদ্ধার অভিযানে বাধা সৃষ্টি করছে।
এনডিআরএফ ডিজি কারওয়াল সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, “আমরা ছয় মিটার ভিতরে দুই থেকে তিনটি পাইপ পাঠানোর অনুমান করছি। আশা করছি, দিনের শেষ নাগাদ আমরা কোনও বাধা না পেলে, উদ্ধার অভিযান শেষ করা হবে।”

   

বুধবার থেকেই উত্তরকাশীর (Uttarkashi) সিল্কিয়ারা টানেল ধসের স্থানে উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করা হয়েছে।শুরু হয় উদ্ধার কাজের উল্টো গুণতি। বাইরে জরুরি ভিত্তিতে কমপক্ষে ২০টি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়। সিল্কিয়ারা টানেলর ভিতর আটকে পড়া ৪১ জন শ্রমিককে তুলে আনতে উদ্ধারকারীরা ঢুকতে শুরু করেন গতকাল রাতে। গত ১২ নভেম্বর থেকে ৪১ জন শ্রমিক আটকে পড়েছেন সিল্কিয়ারা টানেলর ভিতর।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google