সাবধান! ব্যবসা বাড়াতে ‘মিথ্যে’ রিভিউ দিচ্ছেন? ব্যবস্থা নিতে চলেছে Google

রেস্তোরা যাওয়া হোক বা কোন জিনিস কেনা, এমন অনেক ক্ষেত্রেই আমরা গুগল ম্যাপের (Google Maps) রিভিউস-এর উপর সম্পূর্ণ নির্ভর করে থাকি। কিন্তু এমনটা কখনও ভেবেছেন এই রিভিউস যদি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

রেস্তোরা যাওয়া হোক বা কোন জিনিস কেনা, এমন অনেক ক্ষেত্রেই আমরা গুগল ম্যাপের (Google Maps) রিভিউস-এর উপর সম্পূর্ণ নির্ভর করে থাকি। কিন্তু এমনটা কখনও ভেবেছেন এই রিভিউস যদি মিথ্যে বা ভুল হয়, তবে কী হবে? নকল রিভিউস (Fake Reviews) ঠেকাতে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে গুগল (Google)। ভুয়ো রিভিউ পোস্ট করার জন্য সতর্ক করেছে সংস্থা।

মিথ্যে রিভিউ দিলে সেই ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে গুগল। আবার যে বা যারা রিভিউ দিচ্ছেন তাদের বিরুদ্ধেও কঠোর হতে চলেছে সংস্থা। এর ফলে ব্যবসায় সার্বিক প্রভাব পড়তে পারে বলেও জানিয়েছে গুগল। “ফেক এনগেজমেন্ট পলিসি” নামে একটি নীতি নির্ধারণ করতে চলেছে তারা। এর অধীনে সেই রিভিউ মুছে ফেলা বা প্রতিষ্ঠানের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হতে পারে। এমনকি যিনি রিভিউ দিয়েছেন তার উদ্দেশ্যে সতর্কবার্তা হিসেবে “আপনার রিভিউ মুছে ফেলা হল” এমন লেখা দেখাতে পারে।

   

জানলে অবাক হবেন, এই রিভিউ খতিয়ে দেখার ব্যবস্থা ব্রিটেনে ইতিমধ্যেই চালু রয়েছে। এবারে সমগ্র বিশ্বেই তা আনা হচ্ছে। আজকাল অর্থের বিনিময়ে এমন রিভিউ লেখান হচ্ছে। এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা একাধির অ্যাকাউন্ট ব্যবহার করে রিভিউ দেন। গুগল সেই সমস্ত ইউজারদের খুঁজে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। 

32MP সেলফি ক্যামেরা, Flipkart Big Billion সেলে সস্তায় কিনুন এই দারুণ 5G ফোন

এদিকে এই জাতীয় ব্যবসায়িক প্রোফাইলগুলি কীভাবে সনাক্ত করা হবে তা খোলসা করেনি গুগল। তবে খোলা সতর্ক বার্তা নকল রিভিউস (Fake Reviews) দেওয়া থেকে অসাধু ব্যবসায়ীদের আটকাবে, তা নিশ্চিতভাবে বলা যায় না। ব্যবসার প্রচার বাড়াতে তারা কোন ঘুরতি পথ ঠিকই খুঁজে নেবেন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google