IRCTC তে চাকরির সুযোগ, আবেদন করুন আজই

সম্প্রতি ভারতীয় রেলের অধীনস্থ সংস্থা রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড (IRCTC) এর পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

By Kolkata24x7 Team

Published:

Follow Us
IRCTC girl

এবার রেলের অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য নিয়ে আসা হলো চাকরির সুযোগ। সম্প্রতি ভারতীয় রেলের অধীনস্থ সংস্থা রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড (IRCTC) এর পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি তো বলা হয়েছে, আইআরসিটিসির ট্যুরিজম কনসাল্টেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী মোট শূন্য পদে রয়েছে দুটি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী একুশে জুলাই পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। তাছাড়া আরো বলা হয়েছে পূর্বাঞ্চল রেলওয়ে অর্থাৎ কলকাতা ও গুয়াহাটিতে কর্মী নিয়োগ করা হবে। আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৬৪ বছরের মধ্যে একই সাথে আরো বলা হয়েছে নিযুক্তদের আইসিটিসির নিয়ম অনুযায়ী মাসিক বেতন দেয়া হবে।

   

বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করার জন্য প্রার্থীদের ভারতীয় রেলওয়ে থেকে অবসরপ্রাপ্ত সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার হতে হবে। একই সাথে থাকতে হবে ভারতীয় রেলের বিভিন্ন ওয়ার্কশপ রেক মেনটেনেন্স অপারেশনের এন্ড অ্যাক্সিডেন্টাল মেইনটেনেন্স এর অভিজ্ঞতা।

প্রার্থীদের পূর্বে কাজের অভিজ্ঞতা দেখে নিয়োগ করা হবে একই সাথে নিয়ম হবে ছয় মাসের জন্য চুক্তির ভিত্তিতে। প্রথমত শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে তারপর নেয়া হবে ইন্টারভিউ। তবে আবেদন প্রক্রিয়া করতে হবে অফলাইন মাধ্যমে। প্রার্থীর সমস্ত গুরুত্বপূর্ণ নতিসহ আবেদনপত্র পাঠাতে হবে রেলওয়ের সংশ্লিষ্ট অফিসে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google