Watch: বাজারে এল নতুন স্মার্টওয়াচ, হাতে পড়লেই কমবে স্ট্রেস লেভেল

দেশীয় অডিও প্রডাক্ট প্রস্তুতকারী সংস্থা Defy লঞ্চ করল সংস্থার প্রথম স্মার্টওয়াচ, যার নাম Defy Space। ঘড়িটিতে রয়েছে একাধিক হেলথ ফিচার। শুধু তাই নয়, ঘড়িটিতে থাকছে বিভিন্ন স্পোর্টস মোডের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

দেশীয় অডিও প্রডাক্ট প্রস্তুতকারী সংস্থা Defy লঞ্চ করল সংস্থার প্রথম স্মার্টওয়াচ, যার নাম Defy Space। ঘড়িটিতে রয়েছে একাধিক হেলথ ফিচার। শুধু তাই নয়, ঘড়িটিতে থাকছে বিভিন্ন স্পোর্টস মোডের সুবিধাও । এছাড়া এতে বিশেষ ব্রিদিং গাইড ও’ ডু নট ডিসটার্ব’ মোডও মিলবে । সাথে মোবাইলের বিভিন্ন নোটিফিকেশন এই স্মার্টওয়াচটি জানান দেবে ।

চলুন Defy Space স্মার্টওয়াচের (Smart watch) দাম, ফিচার ও স্পেসিফিকেশন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

   

ভারতে ডেফি স্পেস (Defy space) স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ১,৬৯৯ টাকা। এই আধুনিক ঘড়িটি কিনতে পাওয়া যাবে ফ্লিপকার্টে । ঘড়িটির সাথে সংস্থার তরফে এক বছরের ওয়ারেন্টিও দেওয়া হচ্ছে । স্লিম লুকের ডেফি স্পেস ব্ল্যাক এবং ব্লু কালার অপশনে স্কিনসেফ সিলিকন স্ট্র্যাপের সাথে বেছে নিতে পারবেন ক্রেতারা।

ডেফি স্পেস ১.৬৯ ইঞ্চি কালার এইচডি ডিসপ্লের সাথে এসেছে, এর ডায়াল স্কোয়ার শেপের। ঘড়িটির স্ক্রিন সাইজ চওড়া ও রঙিন হওয়ায় ইনডোর এবং আউটডোর সব জায়গাতেই স্ক্রিনটি সহজেই দেখতে পাওয়া যায়। নয়া এই স্মার্টওয়াচে ২৪ ঘন্টা হার্ট রেট সেন্সরের সাথে রয়েছে SPo2 মনিটর। এমনকি ঘড়িটি ব্যবহারকারীর হার্ট রেট এবং স্ট্রেস লেভেল কমানোর জন্য কিভাবে শ্বাস-প্রশ্বাস নিতে হবে তাও গাইড করবে। শান্তিপূর্ণ পরিবেশে ধ্যান করার জন্য ‘ডু নট ডিসটার্ব’ মোড এতে রয়েছে ।

অন্যদিকে, যে মোবাইলের সঙ্গে এটি সংযুক্ত করা থাকবে সেই মোবাইলকে অপারেট করতে সাহায্য করবে স্মার্টওয়াচটি, অর্থাৎ স্মার্টফোনে স্পর্শ না করেও কেবলমাত্র ঘড়িতে ক্লিক করেই মোবাইল থেকে কল করতে, কল রিসিভ করতে এবং এসএমএস টেক্সট পড়তে পারবেন ব্যবহারকারীরা। এমনকি সময়মত কাজ করার জন্য অ্যালার্ম সেট করা যাবে Defy Space স্মার্টওয়াচে। এছাড়াও, এতে রয়েছে একাধিক অ্যাক্টিভ স্পোর্টস মোড। যেগুলি হল রানিং, সাইক্লিং, ওয়াকিং, ক্লাইম্বিং, স্কিপিং, যোগা, বাস্কেটবল, ফুটবল, ব্যাডমিন্টন এবং সুইমিং। পরিশেষে বলা যায়, জলের ছিটে, ধুলো এবং ঘাম থেকে সুরক্ষা দিতে ঘড়িটি আইপি৬৮ রেটিং সহ এসেছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google