Cyclone Michaung: আজ রাতেই ঝড়ের তাণ্ডব, বিচ্ছিন্ন রেল পরিষেবা, উপকূল উত্তাল

সাগরের ঘূর্ণিঝড় উপকূল ঘেঁষে ক্রমেই এগিয়ে চলেছে। প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে এটি। মৌসম ভবনের তরফে জানা গেছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে (Cyclone Michaung) ঘূর্ণিঝড় মিগজাউম। মৌসম ভবনের ...

By Rana Das

Published:

Follow Us

সাগরের ঘূর্ণিঝড় উপকূল ঘেঁষে ক্রমেই এগিয়ে চলেছে। প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে এটি। মৌসম ভবনের তরফে জানা গেছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে (Cyclone Michaung) ঘূর্ণিঝড় মিগজাউম। মৌসম ভবনের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, রাত সাড়ে ১১টা নাগাদ সেই ঘূর্ণিঝড় পুদুচেরির পূর্ব ও উত্তর-পূর্বে ২১০ কিলোমিটার, চেন্নাইয়ের পূর্ব ও দক্ষিণ-পূর্বে ১৫০ কিমি। এটি নেল্লোরের দক্ষিণ-পূর্বে ও মছলিপত্তনমের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। 

এরপর মঙ্গলবার দুপুরে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে নেল্লোর ও মছিলিপত্তনমের মধ্যে দিয়ে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় মিগজাউম। ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের সময় ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণ অন্ধ্র উপকূলে। এই পরিস্থিতিতে এই ঘূর্ণিঝড়ের প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গে। 

   

এদিকে গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সলসিয়াস, যা কি না স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিকে তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা গতকাল ছিল ২১.৩ ডিগ্রি সেলসিয়াস, যা কি না স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। কলকাতার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ গতকাল ছিল ৮৯ শতাংশ, সর্বনিম্ন ছিল ৪৮ শতাংশ।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামিকাল, মঙ্গলবার কলকাতা লাগোয়া দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা বৃষ্টি হতে পারে। এরপর আগামী বুধবার ও বৃহস্পতিবার কলকাতা এবং পার্শ্ববর্তী হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলিতেও বজ্রপাত সহ হালকা বৃষ্টি হতে পারে। এই দু’দিন কলকাতার সর্বোচ্চ পারদ নামতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে অনেকটাই নীচে। তবে এই সময়ে শহরের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থা

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google