শপথ বিতর্কে নয়া মোড়! সায়ন্তিকার আর্জি উড়িয়ে ‘শেষ কথা’ রাজ্যপালের

রাভভবনেই শপথ নিতে হবে নবনির্বাচিত বিধায়কদের। এমনই নির্দেশ পাওয়া গেল রাজভবনের সূত্রে। মঙ্গলবার রাজভবন সূত্রে এমনই খবর সামনে এসেছে। মঙ্গলবার দুই বিধায়ককে ফের চিঠি পাঠিয়ে অবস্থান স্পষ্ট করল ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
sayantika

রাভভবনেই শপথ নিতে হবে নবনির্বাচিত বিধায়কদের। এমনই নির্দেশ পাওয়া গেল রাজভবনের সূত্রে। মঙ্গলবার রাজভবন সূত্রে এমনই খবর সামনে এসেছে। মঙ্গলবার দুই বিধায়ককে ফের চিঠি পাঠিয়ে অবস্থান স্পষ্ট করল রাজভবন। একই সঙ্গে বিধানসভার স্পিকারের ভূমিকার সমালোচনা করে রাজভবন জানাল, তিনি রাজ্যপাল এবং রাজভবনের ভূমিকাকে অবজ্ঞা করেছেন।

কল্যাণের ‘বকা’ খেয়ে পালিয়ে যাওয়া কাঞ্চন এখনও ভয়েই যাচ্ছেন না উত্তরপাড়ায়?

   

এই পরিস্থিতিতে মঙ্গলবার রাজভবনের তরফে সায়ন্তিকা এবং রায়াতকে ইমেলে চিঠি পাঠানো হয়েছে। দুই বিধায়কই রাজভবন থেকে চিঠি পাওয়ার কথা স্বীকারও করেছেন। রাজভবন সূত্রে খবর ওই চিঠিতে দুই তৃণমূল বিধায়ককে বলা হয়েছে, বুধবার দুপুরে রাজভবনে এসে শপথ নিতে হবে। সোমবার দুই বিধায়ক রাজ্যপালকে চিঠি লিখে আবেদন করেছিলেন, তাঁদেরকে বিধানসভাতেই শপথ নিতে দেওয়া হোক। তাঁরা চান,তাঁদের শপথ পাঠ করান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বেলায় সেই চিঠির পাল্টা এক্স হ্যান্ডলে একটি বিস্তারিত পোস্ট করে রাজভবন।

আরও রাজ্যপাল জানিয়েছেন, সংবিধানে বলা আছে, বিধায়কদের শপথ নেওয়ার ব্যাপারে শেষ কথা বলবেন রাজ্যপালই। সেই নিদান না মানলে তার শাস্তিও পেতে হয়। জরিমানা দিতে হয় বিধায়কদের।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google