টানা ১ মাস ধরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার নির্মাণ শ্রমিক

রায়গঞ্জ: আলাপ হয়েছিল ফেসবুকে৷ এরপর বাড়তে থাকে কথাবার্তা৷ জড়িয়ে পড়ে প্রেমের সম্পর্কে৷ দুজনে দেখা করবে বলে ঠিক করে৷ সেই মতো দেখাও করে৷ তখনই ওই কিশোরীকে অপহরণ করে নিজের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
old neighbor physically assaultesd class 9 student

রায়গঞ্জ: আলাপ হয়েছিল ফেসবুকে৷ এরপর বাড়তে থাকে কথাবার্তা৷ জড়িয়ে পড়ে প্রেমের সম্পর্কে৷ দুজনে দেখা করবে বলে ঠিক করে৷ সেই মতো দেখাও করে৷ তখনই ওই কিশোরীকে অপহরণ করে নিজের বাড়িতে নিয়ে যায় যুবক৷ সেখানে প্রায় এক বন্দি করে রাখে তাকে৷ টানা একমাস ধরে চলে নির্যাতন৷ কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে৷

জানা গিয়েছে, নিজের পরিচয় গোপন করে রায়গঞ্জের কিশোরীকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় দিল্লিতে কর্মরত এক নির্মাণ শ্রমিক৷ ওই যুবক নিজেকে ইঞ্জিনিয়ার বলে পরিচয় দেয়৷ কিছু কথা বলার পর কিশোরীকে প্রেমের প্রস্তাব দেয় ওই যুবক৷ তাতে রাজিও হয়ে যায় কিশোরী৷ দুর্বলতার সুযোগ নিয়ে কিশোরীকে ঘুরতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয় ওই নির্মাণ শ্রমিক৷

   

প্রেমে অন্ধ ওই কিশোরী প্রস্তাব মেনে নেয়৷ এরপরই তাকে নিয়ে রওনা হয় অভিযুক্ত৷ কিন্তু রায়গঞ্জ থেকে ওই কিশোরীকে পশ্চিম মেদিনীপুরের খেজুরিতে নিজের বাড়িতে নিয়ে গিয়ে গৃহবন্দি করে রাখা হয় বলে অভিযোগ৷ প্রায় ১ মাস গৃহবন্দি থাকার সময় তাকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ৷ পাশাপাশি চলতে থাকে নির্যাতন৷

কিশোরীর খোঁজ না পেয়ে তার পরিবার অপহরণের অভিযোগ দায়ের করে৷ পুলিশ তদন্তে নেমে খেজুরি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে৷ উদ্ধার করা হয় ওই কিশোরীকে৷ অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে কিশোরীর পরিবার৷ ওই কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠায় পুলিশ৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google