আপুইয়া প্রসঙ্গে কী বললেন বাগান কোচ? জানুন

সোমবার বিকেলেই ঘটে গিয়েছে জল্পনার অবসান। গতকাল নিজেদের সোশ্যাল সাইট থেকেই আপুইয়ার (Lalengmawia Ralte Apuia) দল ছাড়ার কথা জানিয়েছিল মুম্বাই সিটি এফসি। সেখানে স্পষ্টভাবে উল্লেখ ছিল তার মোহনবাগান ...

By Sayan Sengupta

Published:

Updated:

Follow Us
Jose Francisco Molina Lalengmawia Ralte Apuia

সোমবার বিকেলেই ঘটে গিয়েছে জল্পনার অবসান। গতকাল নিজেদের সোশ্যাল সাইট থেকেই আপুইয়ার (Lalengmawia Ralte Apuia) দল ছাড়ার কথা জানিয়েছিল মুম্বাই সিটি এফসি। সেখানে স্পষ্টভাবে উল্লেখ ছিল তার মোহনবাগান সুপারজায়ান্টস দলে যোগদান করার কথা। তারপর থেকেই খুশির আবহ তৈরি হয় বাগান জনতার মধ্যে।

পরবর্তীতে আজ সকালে এই তরুণ ফুটবলারের যোগদানের কথা সরকারিভাবে ঘোষণা করে সবুজ-মেরুন ব্রিগেড। তার উপস্থিতি এবারের ফুটবল মরশুমে যথেষ্ট প্রভাব ফেলবে দলের পারফরম্যান্সে। সেটা বলাই চলে। একটা সময় এই ফুটবলারকে পাওয়ার জন্য অলআউট ঝাঁপিয়েছিল কলকাতা ময়দানের দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপারজায়ান্টস।

   

প্রথম দিকে লাল-হলুদ শিবির এগিয়ে থাকলেও পরবর্তীতে অনেকটাই এগিয়ে যায় মেরিনার্সরা। সেখান থেকেই তাকে চূড়ান্ত করে ক্লাব। যা নিঃসন্দেহে খুশি করেছে মোহনবাগানের বর্তমান কোচ জোসে ফ্রান্সিকো মোলিনাকে। এই প্রসঙ্গে তিনি বলেন, আপুইয়া আমাদের মাঝমাঠের জন্য অন্যতম কার্যকরী হয়ে উঠবেন।

সাম্প্রতিক সময় দাঁড়িয়ে তিনি আইএসএলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার। ভারতের জাতীয় দলের হয়েও যথেষ্ট ভালো পারফরম্যান্স থেকেছে তার। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে প্রত্যেক ক্ষেত্রেই নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন। তার আশায় আমাদের দলের শক্তি অনেকটাই বাড়বে।

গত বছর হাবাসের তত্ত্বাবধানে আইএসএলে লড়াই করেছিল মোহনবাগান। শিল্ড জিতলেও অল্পের জন্য হাতছাড়া হয় আইএসএল ট্রফি। এবার নতুন সিজনে সমস্ত ভুল ত্রুটি শুধরে প্রত্যেক ক্ষেত্রেই চূড়ান্ত সাফল্য পাওয়ার লক্ষ্য থাকবে বাগানের।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google