Mamata Banerjee: ভোটের পরেই কি মুখ্যমন্ত্রী বদল? বিরাট বড় ইঙ্গিত Abhijit Ganguly’র!

চলছে লোকসভা নির্বাচন৷ সাত দফার প্রথম দফা ইতিমধ্যেই সম্পন্ন৷ আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফার ভোট রয়েছে৷ তাই উত্তপ্ত বঙ্গ-রাজনীতির অন্দরমহল৷ তবে সেই পারদ আরও একটু ঊর্ধ্বমুখী হল তমলুকের ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
mamata banerjee and abhijit bhattacharya

চলছে লোকসভা নির্বাচন৷ সাত দফার প্রথম দফা ইতিমধ্যেই সম্পন্ন৷ আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফার ভোট রয়েছে৷ তাই উত্তপ্ত বঙ্গ-রাজনীতির অন্দরমহল৷ তবে সেই পারদ আরও একটু ঊর্ধ্বমুখী হল তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির মন্তব্যকে কেন্দ্র করে৷ বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বদল প্রসঙ্গে, সেই পালেই যেন হাওয়া দিলেন প্রাক্তন বিচারপতি৷ 

জানা গিয়েছে,  রতুয়ার সভায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি বলেছেন, “আমাদের কাছে যে খবর আছে পশ্চিমবঙ্গ থেকে কমপক্ষে ২৫ টা আসন পাবে বিজেপি। আমাদের কাছে খবর আছে, মমতা বন্দ্য়োপাধ্যায় পদত্যাগ দেওয়ার ব্যবস্থা করছেন৷ কারণ এই চুরির মক্ষীরানীর পক্ষে আর এই রাজ্য় চালানো সম্ভব নয়। এখন তাঁকে মুখ্য়মন্ত্রীর মুখ বদল করতেই হবে। আর এই জায়গায় তিনি একজন চুরির রাজাকে বসিয়ে দিয়ে যাবেন। যিনি তাঁর নিকট আত্মীয়। এভাবে তিনি হিমালয়ে চলে যাবেন। আর বাকি চুরিটা তার আত্মীয় করবে।” 

   

উল্লেখ্য়, গত এক বছর ধরে বিভিন্ন সময়ে আহত বা অসুস্থ হতে দেখা গিয়েছে মমতা বন্দ্য়োপাধ্যায়কে৷ স্পেন সফরে গিয়ে আঘাত পেয়েছিলেন৷ বাড়িতেও পড়ে গিয়ে চোট পেয়েছিলেন৷ দীর্ঘ সময় বিশ্রামেও ছিলেন৷ আর তখন থেকেই জল্পনা বাড়তে থাকে৷ তবে তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়ে কোনও মন্তব্য বা বক্তব্য সামনে আসেনি৷

নাম না নিলেও, বিজেপি প্রার্থীর বক্তব্য় থেকে এটা কার্যত পরিষ্কার হয়ে যায় যে তিনি নতুন মুখ বলতে তৃণমূল কংগ্রেস দলের সেকেন্ড ইন কমান্ডকেই ইঙ্গিত করছেন৷ এখন প্রশ্ন উঠছে, জল্পনা বাস্তবায়িত যদি হয় তাহলে কি তৃণমূলের অন্দরমহলে শান্তি ফিরে আসবে? ‘নবীন-প্রবীণ দ্বন্দ্বে’র অবসান হবে? দলের মধ্য়েই ফের দল তৈরি হবে না তো? 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google