SSC Scam: অভিযোগের ভিত্তিতে ‘নথি চোর’ রুখতে তৎপরতা তুঙ্গে, ছাড় মিলল কর্তাদের

এসএসসি ভবনে ঢোকার ক্ষেত্রে মিলল অনুমোদনের ছাড়পত্র। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আগের নির্দেশ সংশোধন করে কমিশনের চেয়ারম্যান, স্টেনোগ্রাফার, সচিব, সহ-সচিব ঢুকতে পারবেন এসএসসি ভবনে। এসএসসি ভবনের ভিতর ঢুকতে পারবেন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

এসএসসি ভবনে ঢোকার ক্ষেত্রে মিলল অনুমোদনের ছাড়পত্র। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আগের নির্দেশ সংশোধন করে কমিশনের চেয়ারম্যান, স্টেনোগ্রাফার, সচিব, সহ-সচিব ঢুকতে পারবেন এসএসসি ভবনে। এসএসসি ভবনের ভিতর ঢুকতে পারবেন চেয়ারম্যান ও পরামর্শদাতা।

গতকালই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে রদবদলের পর সমস্ত নথি সংরক্ষণের দাবীতে আদালতের দ্বারস্থ হন চাকরি প্রার্থীরা৷ সেই মামলায় চাকরী প্রার্থীদের পক্ষে রায় দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে স্পষ্ট করে জানিয়ে হয়েছিল বৃহস্পতিবার দুপুর ১ টা অবধি স্কুল সার্ভিস কমিশনের ভবনে কেউ প্রবেশ করতে পারবেন না৷ পাশাপাশি আজ বেলা ১২ টার মধ্যে সিসিটিভির সমস্ত ফুটেজ কলকাতা হাইকোর্টে জমা দেবে এসএসসির সচিব।

   

এখানেই প্রশ্ন ওঠে এসএসসি ভবনের ভিতরে প্রবেশ না করলে সেক্ষেত্রে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হবে কীভাবে? তাই চেয়ারম্যান, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, চেয়ারম্যান উপদেষ্টা স্টেনোগ্রাফারকে এসএসসি অফিসে ঢোকায় ছাড় দেওয়া হয়েছে। এই ব্যক্তিরা ছাড়া অন্য কেউ আচার্য সদনে প্রবেশ করতে পারবে না।

এমনকি গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পর রাত সাড়ে ১২ টা থেকে এসএসসি ভবনে মোতায়েন রয়েছে সিআরপিএফ। এসএসসি অফিসের ভিতরে থাকা পুলিশ কর্মীদের বাইরে বেরোতে দেওয়া হয়নি। ঢুকতেও দেওয়া হয়নি কাউকে।

গতকাল চাকরি প্রার্থীদের আশঙ্কা ছিল, স্কুল সার্ভিস কমিশনের অফিসে যে সমস্ত তথ্য রয়েছে তা বিকৃত করা হতে পারে৷ এমনকি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি সরিয়ে দেওয়া হতে পারে৷ অভিযোগের তীর ছিল উপদেষ্টা কমিটির পাঁচ সদস্যদের সহযোগীদের বিরুদ্ধে৷ এরপর চাকরীপ্রার্থীরা রাত পৌনে দশটা নাগাদ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের কাছে জরুরি শুনানির আর্জি জানান। এরপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে রাত ১১ টা নাগাদ শুরু হয় মামলার শুনানি।

বেনজিরভাবে এই মামলায় মামলাকারীদের পক্ষে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তথ্য বিকৃতি হতে পারে। এই অভিযোগ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে জানাতেই কেন্দ্রিয় বাহিনীর নিরাপত্তার সুনির্দিষ্ট করে আদালত৷ সেইসঙ্গে আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, গতকাল চেয়ারম্যান পদ থেকে সিদ্ধার্থ মজুমদারের ইস্তফার পর কারা এসএসসি ভবনে প্রবেশ করেছে? সেবিষয়েও সিসিটিভি ফুটেজ জমা দিতে হবে। সেই নির্দেশে আজ সামান্য কিছু বদল করা হয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google