ইন্টারভিউর এর মাধ্যমে সরাসরি নিয়োগ করতে চলেছে কেন্দ্রীয় শ্রম দপ্তর, রইল আবেদন পদ্ধতি

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কারণ কর্মী নিয়োগ করতে চলেছে কেন্দ্রীয় শ্রম দপ্তর। এখানে যে কোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
CLD DEPARTMENT

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কারণ কর্মী নিয়োগ করতে চলেছে কেন্দ্রীয় শ্রম দপ্তর। এখানে যে কোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় চাকরি প্রার্থীরাই আবেদনযোগ্য। তবে আবেদনের শেষ তারিখ ৪ জুন ২০২৪।

পদের নামঃ-
প্রফেসর

   

মোট শূন্যপদঃ-
১০৬ টি।

শিক্ষাগত যোগ্যতাঃ-
এই পদে আবেদনের জন্য এনএমসি অথবা এমসিআই যোগ্যতা লাগবে। সুপার স্পেশালিস্ট পদের জন্য এমবিবিএস ডিগ্রি আবশ্যক। স্পেশালিস্ট পদের জন্য এমবিবিএস সহ পোস্ট গ্রাজুয়েট যোগ্যতা প্রয়োজন হবে। সিনিয়র রেসিডেন্ট পদগুলির জন্য পিজি ডিগ্রী বা ডিপ্লোমা ডিক্রি লাগবে।

বেতনঃ-
এখানে চাকরি প্রার্থীদের কমপক্ষে ৭৬,৭০০টাকা থেকে ২,১২,০১৩ টাকা পর্যন্ত বেতন ধার্য করা হয়েছে।

বয়সঃ-
সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদন জানানোর ক্ষেত্রে চাকরি প্রার্থীদের বয়সসীমা হতে হবে ৬৭ বছরের মধ্যে। কেবলমাত্র সিনিয়র রেসিডেন্ট পদগুলিতে আবেদন জানানোর জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতিঃ-
এখানে অনলাইন বা অফলাইন পদ্ধতিতে আলাদাভাবে আবেদন জানানোর প্রয়োজন নেই। তবে প্রার্থীরা পরিষ্কার A4 পেপারে নিজেদের বায়োডাটা তৈরি করে নেবেন। এরপর সংশ্লিষ্ট বায়ো ডাটার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্রের কপি যুক্ত করে, সকল কপি একত্রে যুক্ত করে ইন্টারভিউর দিন সংস্থার নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে।

আবেদন ফিঃ-
তপশিলি শ্রেণীভুক্ত জাতি, মহিলা এবং শারীরিক প্রতিবন্ধী ব্যতীত অন্যান্য চাকরিপ্রার্থীদের একবারেই ২২৫ টাকা আবেদন ফি জমা করতে হবে।

আবেদনপত্র জমা করার ঠিকানাঃ-
Academic Block, ESIC Mch, Desula Mia, Alwar (RAJ) 301030

 

 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google