সইফের উপর হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী

বলিউডের জনপ্রিয় অভিনেতা সইফ আলি খানের (Saif Ali Khan) ওপর হামলার খবর শুনে সারা দেশের মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার গভীর রাতে সইফ আলি খানের মুম্বইয়ের বাসভবনে হামলা ...

By Rana Das

Published:

Follow Us
West Bengal Chief Minister Mamata Banerjee expresses concern over the recent attack on Saif Ali Khan and prays for his quick recovery. Read more about her message and the ongoing investigation.

বলিউডের জনপ্রিয় অভিনেতা সইফ আলি খানের (Saif Ali Khan) ওপর হামলার খবর শুনে সারা দেশের মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার গভীর রাতে সইফ আলি খানের মুম্বইয়ের বাসভবনে হামলা হয়, যার ফলে তাকে গুরুতর আহত অবস্থায় লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় সারা দেশের বিভিন্ন রাজনৈতিক নেতা, তারকা, এবং সাধারণ মানুষ তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সোশাল মিডিয়াতে উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, “জনপ্রিয় অভিনেতা সইফ আলি খানের উপর হামলার খবর শুনে ভীষণ উদ্বিগ্ন। আমি ওঁর দ্রুত সুস্থতা কামনা করছি। আমার বিশ্বাস, আইন আইনের পথে হাঁটবে। যে বা যারা এই কাণ্ড ঘটিয়েছে, শাস্তি পাবে। এই কঠিন সময়ে শর্মিলাদি, করিনা কাপুর এবং ওঁদের গোটা পরিবারের জন্য প্রার্থনা করছি।”

   

এছাড়া, মুম্বইয়ের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে শিবসেনা উদ্ধব শিবিরের সঞ্জয় রাউত প্রশাসনের দিকে আঙুল তুলেছেন। তিনি বলেন, “এই ধরনের হামলা কেন ঘটল, এবং নিরাপত্তার প্রশ্নে প্রশাসন কতটা সজাগ, তা ভেবে দেখা দরকার।” এছাড়া, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও সইফ আলির দ্রুত আরোগ্য কামনা করেছেন।

অন্যদিকে, সইফ আলি খানের (Saif Ali Khan) স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সইফ আলির শরীর থেকে ২-৩ ইঞ্চি একটি ধারালো বস্তু বের করা হয়েছে, যা ছুরির ভাঙা অংশ বলে মনে করা হচ্ছে। চিকিৎসকদের মতে, সইফ আলির শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, এবং তিনি বর্তমানে বিপন্মুক্ত।

উল্লেখ্য,সাইফ আলি খানের (Saif Ali Khan) ওপর হামলার ঘটনায় গৃহকর্মীকে সন্দেহ করছে পুলিশ। এমন পরিস্থিতিতে গৃহকর্মীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সাইফ আলি খানের ওপর হামলার তদন্তে নেমে পুলিশের বড় দাবি। সিঁড়ি দিয়ে ঘরে ঢুকেছে চোর। একজন অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। অনেক দল অনুসন্ধানে নিয়োজিত রয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google