প্রয়াত কলকাতা দূরদর্শনের সংবাদ পাঠিকা ছন্দা সেন

প্রয়াত হয়েছেন আকাশবাণী ও দূরদর্শনের বিশিষ্ট সংবাদ পাঠিকা ছন্দা সেন। বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। হঠৎ করেই বুধবার রাত দুটো নাগাদ গুরুতর অসুস্থ হওয়ায় ...

By Suparna Parui

Published:

Follow Us

প্রয়াত হয়েছেন আকাশবাণী ও দূরদর্শনের বিশিষ্ট সংবাদ পাঠিকা ছন্দা সেন। বয়স হয়েছিল ৭৮ বছর।

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। হঠৎ করেই বুধবার রাত দুটো নাগাদ গুরুতর অসুস্থ হওয়ায় সরকারি এক হাসপাতালে নিয়ে যাওয়া হলে,সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।
১৯৭৪ সালে আকাশবাণীতে যোগ দেন ছন্দা সেন। এরপর ১৯৭৫ থেকে কলকাতা দূরদর্শনেও নিয়মিত সংবাদ পাঠ করতেন ছন্দা সেন। যদিও তার পর থেকেই তিনি অসুস্থ ছিলেন৷ ২০০৬-তে সাংবাদিকতার জগত থেকে অবসর গ্রহণ করেন তিনি। তাঁর এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংবাদ জগতে৷ আজ কেওড়াতলার মহাশ্মশানে ছন্দা সেনের শেষকৃত্য সম্পন্ন হবে।
তবে তার আগে শ্রদ্ধা নিবেদনের জন্য দেহ নিয়ে আসা হবে আকাশবাণী ভবনে।

   

ভিডিও নিউজ দেখুন

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google